• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায়
বিএনপি নেত্রী খালেদা জিয়াই পারেন পাহাড়ের জনগণকে বিএনপি পরিবারের মধ্যে আবদ্ধ রাখতে-- দীপেন দেওয়ান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2015   Saturday

৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শনিবার রাঙামাটিতে জিয়া পরিষদ জেলা শাখার উদোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শহরে একটি হোটেলের সম্মেলন কক্ষে শহরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদ জেলা শাখার উদোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান। জিয়া পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূইঁয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে া উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি হাজ্বী মোঃ জহির আহম্মদ সওদাগর, জেলা পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা সুজিত দেওয়ান, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মমতাজ মিয়া, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক রনেল চাকমা, কেন্দ্রীয় যুবদলের উপজাতীয় বিষয়ক সম্পাদক স্বাশত চাকমা রিংকু, নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, সম্পাদক কবির আহাম্মেদ, জেলা তৃণমুল দলের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন শামীম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছোটন চাকমা, যুগ্ন সম্পাদক মোস্তাক আহম্মেদ টিপু, জেলা যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক মোঃ কামাল, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান চৌধূরী সুজন, সদর থানা তৃণমুল দলের সাধারণ সম্পাদক রতন চাকমা ও নয় নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাহাদাৎ হোসেন প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নেতা এডভোকেট দীপেন দেওয়ান বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি মাইল ফলক। সিপাহী জনতার বিপ্লবের মধ্যদিয়ে সেই দিন বাংলাদেশের ইতিহাসের আরেকটি অধ্যায় রচিত হয়েছে। সেই দিন বাংলাদেশের আপামর সিপাহী-জনতা বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত করেছিলো বাংলার মানুষ। মূলতঃ এই ৭ই নভেম্বরের মধ্যদিয়েই বাংলার মানুষ পরাধীনতার শেকল থেকে মুক্ত হয়েছে। আজ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাড়ানোর পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন সফল রাষ্ট্র নায়ক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তিনি অভিযোগ করে আরও বলেন, দেশ এখন ক্রান্তিকালের মধ্যে দিয়ে অতিক্রম করছে। দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। দেশের বর্তমান অবস্থা এমনই হয়েছে যে, এখন বাকি আছে একদলীয় শাসনতন্ত্র, যেটি কিনা বাকশালের আরেক রূপ। বর্তমান সরকার দেশের সকল ক্ষেত্রে একদলীয় ব্যবস্থাপনায় পরিচালনা করছে।

সরকারি দলের নেতা-নেত্রীদের আত্মীয়রা রাঙামাটির বিএনপিকে গ্রাস করে ফেলছে উল্লেখ করে দীপেন দেওয়ান বলেন, এটা পাহাড়ে নব্য বাকশালের আগমনী বার্তা। এতে করে পার্বত্য জেলা রাঙামাটিতে বিএনপির দূর্গ ভেঙ্গে দিয়ে সেই ৭৪ সালের বাকশালের প্রত্যবর্তন করতে চাইছে আমাদেরই কিছু মীর জাফরের মতো নেতৃবৃন্দ।

তিনি বলেন, এখন দলের নেতা কর্মীদেরকেই সিদ্ধান্ত নিতে হবে এই ধরনের বিতর্কিত ব্যক্তিদের মাধ্যমেই কি দল চলবে? নাকি দলের মধ্যে গণতন্ত্রের চর্চা হবে।

তিনি দলীয় চেয়ারপার্সনের দৃষ্টি আকর্ষন করে বলেন, আপনার সুনির্দিষ্ট নির্দেশনার জন্য অপেক্ষা করছে রাঙামাটিবাসী, একমাত্র আপনিই পারেন পাহাড়ের জনগণকে বিএনপি পরিবারের মধ্যে আবদ্ধ রাখতে।

বর্তমানে যখন দেশ ক্রান্তিলগ্ন অতিক্রম করছে সেই সময়ে এসে সরকারের ইন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে দলকে ভাঙ্গার অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, বিগত ৮ অক্টোবর অনুষ্ঠিত দলীয় কাউন্সিলে বিতর্কিত ব্যক্তি অংশ নেওয়ার মাধ্যমেই প্রমাণিত হয়েছে বর্তমান সরকারের এজেন্ডা বাস্তবায়নকারিরা রাঙামাটির বিএনপিকে গ্রাস করে ফেলছে। বিগত দিনে রাঙামাটির বিএনপিকে চরমভাবে ভয় পেতো রাঙামাটির আওয়ামীলীগ। সে কারনেই তারা এখন নির্দিষ্ট্য বিতর্কিত ব্যক্তিদের মাধ্যমে বিএনপিকে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। যার ফলশ্রুতি বিগত ৮ অক্টোবরের সেই বিতর্কিত কাউন্সিল। এ বিতর্কিত কাউন্সিলের মাধ্যমে সরকারিদলের এজেন্ডা বাস্তবায়নকারিরা দলের নেতৃত্বের হাল ধরে ক্ষমতাসীন দলের তল্পিবাহকে পরিণত করছে রাঙামাটি বিএনপির নেতৃত্বকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ