• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পানছড়িতে জনকল্যাণ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2015   Saturday

শনিবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের জনকল্যাণ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপিত হয়েছে।

জনকল্যাণ বৌদ্ধ বিহার মাঠে আয়োজিত ধর্ম সভায় গৌতম বুদ্ধের অমৃতবাণী ও স্বধর্ম দেশনা প্রদান করেন রাঙামাটি (রাঙাপানি)জেলার ওনমিয়ং ভাবনা কেন্দ্রের ভাবনা কেন্দ্রের ভাবনা বিষয়ক উপদেষ্টা ও আমরণ আবাসিক প্রধান জ্হাননন্দ মহাস্থবির, ঢাকা আশুলিয়া বৌধিজ্ঞান ভাবনা কেন্দ্র থেকে আগত ড: দীপংকর থের, পূজগাং  মূখ মিলন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মালংকার ভিক্ষু, পানছড়ি তালতলা আর্ষমিত্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুদর্শী ভিক্ষু।  ধর্ম সভার সভাতিত্ব করেন পানছড়ি জনকল্যাণ বৌদ্ধবিহারে অধ্যক্ষ জীতানন্দ থের।

অনুষ্ঠানে বক্তব্যে দেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, চেংগী ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, চীবর দান উদযাপন কমিটির আহবায়ক শ্যামল চাকমা, শিক্ষক উদ্দীপন চাকমা প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ইন্দ্র লাল চাকমা। অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন।

এর আগে সকালে পঞ্চশীল গ্রহণ পূর্বক বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান এবং বিকেলে তৈরীকৃত চীবরটিসহ বিভিন্ন প্রকার দানীয় বস্তু দান করা হয়।

শুক্রবার বিকাল থেকে ভগবান গৌতম বুদ্ধের জীবব্দশায় মহাপূর্নবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে আদিবাসী নারীরা চরকায় তূলা থেকে সূতা বের করে বেইনের (কোমড় তাঁত) মাধ্যমে সেই সূতা দিয়ে কাপড় বুনন ও রং করে চীবর প্রস্তুত করা  হয়। প্রস্তুুতকৃত চীবর শনিবার আনুষ্ঠানিকভাবে ভিক্ষু সংঘের উদ্দেশ্য দান করা হয়।

উল্লেখ্য, প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবব্দশায় মহাপূর্নবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রং করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়ে থাকে বলে একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়। এ পদ্ধতিতে দান করলে কায়িক-বাচনিক এবং মানসিক পরিশ্রম অধিকতর ফলদায়ক হয় বলে বৌদ্ধ শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই প্রবর্তিত এ ঐতিহাসিক নিয়ম অনুসারে মাত্র ২৪ ঘন্টার মধ্যে আদিবাসী নারীরা চরকায় তূলা থেকে সূতা বের করে বেইনের (কোমড় তাঁত) মাধ্যমে সেই সূতা দিয়ে কাপড় বুনন ও রং করে চীবর প্রস্তুত করে তা দান করা  হয়। এজন্য এ দানকে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ