• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

কাউখালীতে ত্রিরত্নাংকুর বৈাদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2015   Saturday

শনিবার কাউখালী উপজেলার ত্রিরত্নাংকুর বৌদ্ধ বিহারে দুদিন ব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।

 ত্রিরত্নাংকুর বৌদ্ধ বিহারে মাঠে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রাজ বনবিহারের আবাসিক ভিক্ষু-সংঘের প্রধান  শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবীর। সভায় এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান চৌচাামং চৌধুরি, কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি অমরেন্দ্র রোয়াজা,উপজেলা যুবদলের সভাপতি মো:আবুল হাসেম উপজেলা ছাত্রদলের সভাপতি মোমিনুল করিম, ছাত্রদল নেতা মোসাদ্দেক হোসেন দিলু প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে  বৌদ্ধ ধর্মালম্বীর নারী-পুরুষ ধর্মসভায় শীরক হন।

এর আগে কঠিন চীবর দান উপলক্ষে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল, ভিক্ষুসংঘের  প্রাতঃরাশ,পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, শীলগ্রহন, বৌদ্ধ মূর্তিদান, সংঘদানসহ ইত্যাদি।

ধর্ম সভায় বক্তারা বলেন, ধর্মের নামে যারা সন্ত্রাস করছে, ধর্মের নামে সংর্ঘষ বাড়াচ্ছে এবং সারা পৃথিবীতে মানব জাতীর মধ্যে অশান্তি সৃষ্টি করছে তারা কোন দিন নির্বাণ লাভ করতে পারবে না। কারণ ক্ষমা ও মৈত্রী ভাব যার আছে সে জ্ঞানী। আর জ্ঞানী ব্যক্তি হিংসা ও সংর্ঘষ থেকে দূরে থাকে। তাই পঞ্চশীল গ্রহণ করে বুদ্ধের বাণীগুলো যথাযথ ভাবে অনুসরণ করে সংঘাত পরিহার করে মৈত্রী ভাবনা চর্চা করার আহবান জানান।

 হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ