• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে দুই বিচারককে প্রত্যাহারের দাবীতে আইনজীবিদের অবস্থান ধর্মঘট পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2015   Tuesday

চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটকে প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার আইনজীবিরা আদালতে অবস্থান ধর্মঘট পালন করেছেন। 

রাঙামাটির আদালত চত্বরে মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্ষন্ত অবস্থান ধর্মঘট কর্মসুচী পালন করেন আইনজীবিরা। এসময় জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক হ্লাথোয়াই মারমা, সিনিয়র আইনজীবি জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সুব্রত হালদার, দুলাল কান্তি সরকার, দ্বীননাথ তংচংগ্যা, শাহ আলম, পরিতোষ কুমার দত্ত, সুস্মিতা চাকমা, মিহিরবরণ চাকমাসহ জেলা আইজীবি সমিতির নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। অবস্থান ধর্মঘট চলাকালে আইনজীবিরা আদালত চত্বরে মৌন মিছিলও বের করেন। এসময় আদালত প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, জেলা ও দায়রা জজ আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সামস উদ্দীন খালেদ ও অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম সাবরিনা আলীর অবিচারিক সুলভ আচারণ,স্বেচ্ছাচারী মনোভাব ও আইনজীবিদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও তাদের প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার থেকে জেলা আইনজীবি সমিতির ডাকে লাগাতার আদালত বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে। ফলে ওই দুই বিচারক বেঞ্চের লাগাতার বর্জন কর্মসূচির কারণে আদালতের বিচারিক কার্যবক্রম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে দুরদুরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমা জানান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রে ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আইনজীবিদের সাথে অসৌজন্যমূলক আচরণ,স্বেচ্ছাচারী মনোভাব ও আইনজীবি সমিতির নেতৃবৃন্দকে ট্রেড ইউনিয়ন ও শ্রমিকের সাথে তুলনা করায় আইনজীবিদের অসন্মানিত করা হয়েছে। এই দুই বিচারককে প্রত্যাহার না করা পর্ষন্ত আদালত বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামী রোববার সংবাদ সন্মেলন করা হবে। এরপরও যদি তাদের প্রত্যাহার করা না হয় আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে এ দুই বিচারককে প্রত্যাহারের দাবীতে প্রধান বিচারপতিসহ আইন মন্ত্রনালয়ের সচিবের কাছে লিখিতভাবে আবেদন পাঠানো হয়েছে। কিন্তু এখনো তার সুরাহা হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ