• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2015   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদের মাসিক সভায় অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত পরিষদের মাসিক সভায় সভাপতিত্ব করেন  পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকমা। পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্যগণ, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা বলেন, রাঙামাটি মেডিকেল কলেজের প্রফেসারদেরকে জেনারেল হাসপাতালের রোগীদের চিকিৎসা প্রদানের জন্য তিনি অনুরোধ করেছেন এবং চিকিৎসা প্রদানের আশ্বাসও তিনি পেয়েছেন। এছাড়া হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা, ঔষুধ বিতরণসহ দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা জানান, বর্তমানে আউশ ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। এবারে শীতকালীন সবজির উৎপাদন ভালো হবে এবং সারের মজুদ পর্যাপ্ত রয়েছে। তিনি বলেন, গত বর্ষায় অতিবৃষ্টির কারণে মাঠে ফসলের বেশ কিছু ক্ষতি সাধিত হয়েছে যার ফলে জেলার ২ হাজার ৯শ৭৩জন কৃষক ও কৃষানী ক্ষতিগ্রস্থ হয়েছে।   

জেলা সমাজ সেবা বিভাগের কর্মকর্তা আলপনা চাকমা বলেন, ক্ষুদ্রঋণ, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী শিক্ষা ভাতা, সঠিকভাবে প্রদান করা হচ্ছে।

পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, চলতি মাসে দেশী বিদেশী পর্যটকের আগমন যথেষ্ট রয়েছে। পর্যটকদের নিরাপত্তায় পর্যটনে সার্বক্ষনিক পুলিশ মোতায়েন রয়েছে।

সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, উচ্চ শিক্ষায় সু-শিক্ষিত করে এখানকার ছেলে মেয়েদের ডাক্তার-ইঞ্জিনিয়ার করে গড়ে তুলতে হবে। তার জন্য আমাদের বাড়াতে হবে শিক্ষিতের হার । প্রতিটি উপজেলা ইউনিয়নের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার মাধ্যমে যদি ডাক্তার-ইঞ্জিনিয়ার করা যায় তাহলে সেই ছেলে বা মেয়ে তার নিজ উপজেলায় বসেই সেবা প্রদান করতে পারবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে বাঁধা সৃষ্টি না করে সরকারের পাশাপাশি আন্তরিকতার সাথে যে যার অবস্থানে থেকে সার্বিক সহযোগিতা প্রদানে সবাইকে এগিয়ে আসতে হবে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ