• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ব্লাস্টের উপকারভোগীদের সাথে পূন:পর্যালোচনা সভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2015   Tuesday

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর  রাঙামাটি ইউনিটের উদ্যোগে মঙ্গলবার সুবিধাবঞ্চিত উপকারভোগীদের সাথে এক পূন:পর্যালোচনা সভার আয়োজন  করা হয়।

ব্লাষ্টের কমিউনিটি লিগ্যাল সার্ভিস প্রকল্পের আওতায় জেলা ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্লাস্ট রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান।  অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট মিলন চাকমা। এসময় ব্লাষ্টের সুবিধা বঞ্চিত উপকারভোগী নারী-পুরুষ ছাড়াও  ব্লাস্টের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় সুবিধাবঞ্চিত উপকারভোগীদে ব্লাষ্টের পক্ষ থেকে কিভাবে আরও বেশী করে আইনী সহায়তা  দেয়া যায় এবং আইনী সহায়তা নেয়ার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধতকা রয়েছে তা চিহ্নিত করে তার সমস্যা কাটিয়ে উঠাসহ বিভিন্ন দিক পূন:পর্যালোচনা করা হয়। এছাড়া সভায় মামলাচলাকালীন ব্লাস্টের প্যানেল ল’ইয়ার, আদালত এবং ইউনিট অফিসের সাথে উপকারভোগীদের নিয়মিত যোগাযোগ রাখা ও যারা ব্লাস্ট দ্বারা উপকৃত হয়েছেন তারা যাতে ব্লাস্টের তথ্য দিয়ে অন্য সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করেন  তার উপরও জোর দেয়া হয়।

সভায় আরও বলা হয়, সালমা নামের এক গৃহবধূ স্বামী-শাশুড়ীর পারিবারিক নির্যাতনে সহিংসতার শিকার হয়ে কোথায় যাবেন কার কাছে আইনী আশ্রয় নেবেন কোন ধরনের ধারণায় তার ছিল না। কিন্তু ব্লাস্টের কাছে বিনামূল্যে আইনী সাহায্যে পেয়ে তিনি প্রতিকার পেয়েছিলেন। বর্তমানে সালমা তার স্বামী-সংসার নিয়ে সুখেই ঘর করছেন।

সভাপতির বক্তব্যে ব্লাস্ট রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান বলেন, মামলার ফল পেতে হলে ধৈর্য্য অবশ্যই ধরতে হবে। এমনও মামলা রয়েছে তিন বছরেও কোন  নিষ্পত্তি  নেই আবার দুই মাসেই মামলার নিষ্পত্তি  ঘটানা ঘটেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ