• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটির কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতারের সভাপত্বিতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরন সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, সমাজসেবা কর্মকর্তা মোঃ মুছা খান, বিআরডিবি কর্মকর্তা অলিউল্লাহ খান, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মর্তুজা রশিদ, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা প্রমূখ। এছাড়াও  স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থি, গণমাধ্যম কর্মি, স্থানীয় জনপ্রতিধিরা উপস্থিত ছিলেন। 

এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র‌্যালী বের হয়ে কাউখালী প্রেসক্লাব মোড় হয়ে অফিসার্স কল্যাণ ক্লাবে  গিয়ে শেষ হয়।

প্রধান অতিথি  এসএম চৌধুরী বলেন, অতীতে হঠাৎ করে আঘাত হানা প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়-ক্ষতি হলেও বর্তমানে অনেকাংশে কমে এসেছে। দুর্যোগ সংঘটিত হওয়ার আগেই আবহাওয়ার পূর্বাভাসের খবর প্রযুক্তি নির্ভর প্রচার মাধ্যমগুলোর সাহায্যে প্রচার হওয়ায় জনগণের মধ্যে সচেতনতা বেড়েছে। এতে তাৎক্ষনিক সাড়া দেওয়াও সম্ভব হচ্ছে। স্থানীয় চেয়ারম্যান-মেম্বার ও জনপ্রতিনিধিসহ সকল জনগন দুর্যোগ প্রশমনের জন্য পূর্ব প্রস্তুত থাকলে ক্ষয়-ক্ষতির পরিমান বহুলাংশে হ্রাস করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ