• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

চাকুরী জাতীয়করণ ও ট্রাষ্ট আইন বাতিলের দাবীতে রাঙামাটিতে কমিউনিটি স্বাস্থ্য কর্মীদের মানবন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2015   Monday

নিয়োগপ্রাপ্ত কমিউনিটি স্বাস্থ্য সেবাদানকারী কর্মীদের চাকুরী জাতীয়করণ ও ট্রাষ্ট আইন বাতিলের দাবীতে সোমবার রাঙামাটিতে মানববন্ধন ও  সিলিভ সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

সমাবেশে বলেন, গ্রামীণ জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য হতদরিদ্র জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা  পৌঁছে দেয়ার জন্য ২০১১ সালে কমিউনিটি স্বাস্থ্য সেবাদানকারী কর্মী  নিয়োগ  দেয়া হয়।  কিন্তু প্রকল্পটি বাতিল  ও ট্রাষ্ট আইন পাস হলে নিয়োগপ্রাপ্তরা বেকার হয়ে পড়বে। সেই সাথে গ্রামীণ জনগোষ্ঠীসেবা থেকে বঞ্চিত হবে এবং পারিবারিক,সামাজিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়বে।
বক্তারা মানবিক দিক বিবেচনা করে জরুরী ভিত্তিতে কমিউনিটি স্বাস্থ্য সেবাদানকারী কর্মীদের চাকুরী জাতীয়করণ ও ট্রাষ্ট আইন বাতিলের দাবি জানান।

কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন(সিএইচসিপি) রাঙামাটির উদ্যোগে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন চলাকালে বক্তব্যে  দেন সএইচসিপি রাঙামাটির আহ্বায়ক সুব্রত দেওয়ান, সদস সচিব মোঃ  সানাউল্লাহ, জেলা  সমন্বয়কারী মুন্নি চাকমা, প্রচার সম্পাদ নিম্নি চাকমা ও মোঃ মাসুদ।

মানবন্ধনে  রাঙামাটি জেলায় বিভিন্ন কমিউনিটি সেন্টারে নিয়োগপ্রাপ্ত  ১শ ৩৯জন স্বাস্থ্য সেবাদানকারী কর্মী  অংশ নেন।  মানববন্ধন শেষে জেলা সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ