• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

বিশ্ব পর্যটন দিবসে রাঙামাটিতে বর্নাঢ্য মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2015   Sunday

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটিতে রোববার বর্নাঢ্য মোটর শোভাযাত্রা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসন ও রাঙামাটি সরকারী পর্যটন কর্পোরেশনের যৌথ উদ্যোগে শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা জামান। রাঙামাটি সরকারী পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর সার্কেলের সহরকারী পুলিশ সুপার সি আর পাল, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, ব্যবসায়ী মনিরুজ্জামান মহসিন রানা প্রমুখ।
এর আগে একটি বর্নাঢ্য মোটর শোভাযাত্রা রাঙামাটি সরকারী কলেজ মাঠ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে রাঙামাটি প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়া বিকালে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশীয় খাদ্য উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পর্যটকসহ স্থাণীয় লোকজন অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা সঠিক পরিকল্পনা অভাবে রাঙামাটির পর্যটন শিল্প বিকশিত হতে পারছে না উল্লেখ করে বলেছেন, পার্বত্য এলাকায় শান্তি পূর্ন সহাবস্থান নিশ্চিত করা, এলাকার সকল সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও নৈতিবাচক প্রচারনার পরিবর্তে ইতিবাচক প্রচারনা করতে পারলেই এ অঞ্চলে পর্যটকদের আগমন বাড়বে। বক্তারা রাঙামাটিতে পর্যটন শিল্পের বিকাশের ক্ষেত্রে পরিকল্পনা নিয়ে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ