• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল ম্যাপিং কর্মশালা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) ম্যাপিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও সিএইচটিডিএফ-ইউএনডিপি’র সহযোগিতায় পরিষদের সম্মেলন কক্ষে  কর্মশালায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এতে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ’সহ জেলা প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণীসম্পদ, সমাজসেবা, মৎস্য, বিআইডিবি, যুব উন্নয়ন, বিএডিসি, পরিবার পরিকল্পনা, ইউএনএফপিও, ব্র্যাকের কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

কর্মশালায় বিগত ৩বছর আগে এ জেলার ক্ষুধা ও দারিদ্র দূরীকরণ, সর্বজনীন শিক্ষা, শিশুমৃত্যু হ্রাসকরণ, মাতৃস্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের জন্য মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) ম্যাপিং করা হয়েছিল সে ম্যাপিং অনুযায়ী কতটুকু লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে তা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন  জেলা পরিরষদ-সিএইচটিডিএফ ইউএনডিপি যৌথ প্রকল্পের সক্ষমতা উন্নয়ন কম্পোনেন্ট-এর প্লাানিং অফিসার কং চাই ও অর্নব চাকমা।

সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, শুধু দাতা সংস্থাদের দিকে তাকিয়ে থাকলে হবে না। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান এবং স্থানীয় জনগণকেও পাহাড়ের পিছিয়ে পড়া মানুষের সার্বিক উন্নয়নে এগিয়ে আসতে হবে। ইউএনডিপি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি প্রকল্পের মাধ্যমে  পার্বত্য অঞ্চলে যেসব কাজ করেছিল তার সুফল এখনো পার্বত্যবাসী ভোগ করছে। তাদের কার্যক্রম চলতি মাসেই শেষ হচ্ছে। তবুও আশা করি সরকার পাহাড়ের মানুষের কথা চিন্তা করে এসব বিষয়ে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবে।

গতবারের এমডিজি’র ম্যাপিং এর ফলে এ জেলায় অনেক কিছু অগ্রগতি ও অর্জন হয়েছে উল্লেখ করে তিনি আগামী এমডিজি ম্যাপিং জন্য সবার সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ