• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আইসিডিপি প্রকল্পের অবহিতকরণ সভায়
পাহাড়ের পিছিয়ে পড়া শিশু ও নারীদের শিক্ষা,স্বাস্থ্য উন্নয়নে এগিয়ে আসতে হবে-বৃষ কেতু চাকমা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Sep 2015   Monday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা পাহাড়ের পিছিয়ে পড়া শিশু ও নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিশুদের শুধু বিদ্যালয়ে ভর্তি করলে হবে না, তাদের ঝড়ে পড়া রোধ করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে।

সোমবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি)-৩য় পর্যায় এর প্রকল্প সম্পর্কে অবহিতকরণ ও জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় আইসিডিপি প্রকল্পের জেলা প্রকল্প ব্যবস্থাপক মিন্টু বিকাশ চাকমার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, স্থানীয় সরকার বিভাগের ডিডিএলজি মোঃ মাজেদুর রহমান। সভায় আইসিডিপি প্রকল্পের প্রশাসন ও পরিকল্পনা কর্মকর্তা মোঃ জানে-ই আলম সভায় প্রজেক্টরের মাধ্যমে আইসিডিপি প্রকল্পের চলমান কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এসময় জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, জেবুন্নেসা রহিম, ত্রিদিব কান্তি দাশ, সাধনমনি চাকমা,ইউনিসেফের মংক্রাই মারমাসহ পরিষদের কর্মকর্তারা, ’সহ জেলা প্রাথমিক শিক্ষা, পরিবার পরিকল্পনা, শিশু একাডেমী, সমাজ সেবা, জনস্বাস্থ্য প্রকৌশল, জেলা তথ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আইসিডিপি প্রকল্পের প্রশাসন ও পরিকল্পনা কর্মকর্তা মোঃ জানে-ই আলম তার প্রতিবেদন বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় ৩৪৫৭টি গ্রামের ১লক্ষ ৬০হাজার পরিবারকে মৌলিক সেবা প্রদানের সাথে সম্পৃক্ত করণের লক্ষ্যে ওয়ান ষ্টপ সেবা বিতরণ কেন্দ্র হিসেবে ৪ হাজারটি পাড়া কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রের মাধ্যমে একজন প্রশিক্ষিত পাড়াকর্মী ২ থেকে ৫বছর বয়সের প্রকল্পভুক্ত ১লক্ষ ৫২হাজার শিশুদের দু বছর পর্যন্ত শিক্ষা দান, শিশু মহিলাদের টিকা গ্রহণ, শিশুদের প্রাক-শৈশব যত্ন, স্বাস্থ্য পরিচর্যা, বিশুদ্ধ পানি পান, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, জন্ম নিবন্ধন, শিশুর শারিরীক শাস্তি নিরোধ, বাল্য বিবাহ, ইত্যাদি সচেতনতামূলক কাজ সম্পাদন করছেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা আরও বলেন, শিক্ষাকদের সঠিকভাবে মনিটরিং এর মাধ্যমে স্কুল পরিচালনার পাশাপাশি আগামীতে প্রাথমিক শিক্ষা বিভাগের সাথে সমন্বয় রেখে আইসিডিপি’র পরবর্র্তী কাজ পরিচালনা করতে হবে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ইউনিসেফের সহায়তায় সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া মা ও শিশুদের সার্বিক উন্নয়নে যে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। আগামীতে পাহাড়ের প্রতিটি শিশু যেন প্রাক-প্রাথমিক শিক্ষা গ্রহণে সরকারের পাশাপাশি আইসিডিপির অধীনে এসে শিক্ষা গ্রহণ করে সে বিষয়ে দৃষ্টি রাখার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ