• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাজস্থলীতে আরাকান আর্মির শীর্ষ নেতা পলাতক ডা.রানিন সোয়ের ৪টি ব্যাংক হিসাব স্থগিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2015   Wednesday
ডা. রানিন সোয়ের  ফেইসবুক থেকে সংগৃহীত ছবি।

ডা. রানিন সোয়ের ফেইসবুক থেকে সংগৃহীত ছবি।

রাঙামাটির রাজস্থলীতে  মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের আরাকান আর্মির শীর্ষ নেতা পলাতক  ডা. রানিন সোয়ের নামে ২টি, তার স্ত্রী  ও  শ্যালকের নামে ২টিসহ মোট ৪টি ব্যাংক হিসাবের সন্ধান পেয়েছে পুলিশ। এসব ব্যাংক হিসাব লেনদেন স্থগিত রাখতে পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ বাংকে আবেদনসহ সংশ্লিষ্ট ব্যাংকে চিঠি পাঠিয়েছে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্তকারী অহিদ উল্লাহ সরকার জানান, রাজস্থলীতে সন্ত্রাস দমন ও বিদেশী নাগরিক আইনের মামলার আসামী  এবং আরাকান আর্মির শীর্ষ নেতা পলাতক ডা. রানিন সোয়ের ৪টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে।  সেগুলো হল কৃষি ব্যাংক রাজস্থলী শাখায় ডা. রানিন সোয়ের নামে একটা ও তার স্ত্রী হ্লা চিং নু মারমা নামে একটা এবং ফাষ্ট সিউকিউরিটি ব্যাংক কাপ্তাইয়ের দোভাষী বাজার শাখায় ডা. রানিন সোয়ের নামে একটা এবং শ্যালক মং প্রু মারমা নামে একটা। এসব ব্যাংক  হিসাবের  লেনদেন স্থগিত রাখতে সংশ্লিষ্ট ব্যাংকে চিঠি পাঠানো ছাড়াও বাংলাদেশ ব্যাংকের কাছেও অবহিত করা হয়েছে। তবে এসব ব্যাংক হিসাবে বড় ধরনের কোন লেনদেনের  কার্যক্রম ধরা পড়েনি।

উল্লেখ্য, গত ২৭ আগষ্ট রাজস্থলীতে মিয়ানমারের বিছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রানিন সোয়ের বাড়ী  থেকে আরাকান আর্মির সদস্য অং ওয়েন রাখাইনকে এবং  ২৮ আগষ্ট বাড়ীর দুই  কেয়ারটেকারকে যৌথ বাহিনী আটক করে। বাড়ীর মালিকসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিদেশী নাগরিক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ। ইতোমধ্যে আটক আরাকান আর্মির সদস্য অংওয়েন রাখাইন আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে। অপর দুই বাড়ীর কেয়ারটেকারকে বিদেশী নাগরিক আইনের মামলায় ৫ দিন রিমান্ড শেষে ফের আরও ৩ দিনের  রিমান্ড  নেয়া হয়। এছাড়া গত ৭ সেপ্টেম্বর আটক তিন জনকে সন্ত্রাসী দমন আইনের মামলায় ৩ দিনের রিমান্ড নেয় পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ