• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির মগবানে ইউপি চেয়ারম্যান প্রাইমারী বৃত্তি ও স্কুল ড্রেস বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2014   Friday

রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে শুক্রবার ইউপি চেয়ারম্যান  শিক্ষা বৃত্তি প্রদান ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানের আযোজন করা হয়।

বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠ মিলনায়তনে ২নং মগবান ইউপি চেয়ারম্যান বৃত্তি ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। ২নং মগবান ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রহমান শম্পা।

অনুষ্ঠানে ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন ছাত্র-ছাত্রীর মধ্যে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান এবং ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বির্নিমানের জন্য তাদের শিক্ষার প্রতি অধিক মনোযোগী হতে অভিভাবকদের প্রতি আহবান এবং পাহাড়ের অনগ্রসর জনগোষ্ঠীর পরিবারের সকল সন্তান যাতে উচ্চ শিক্ষার সুযোগ পায় সে লক্ষে শিক্ষা জীবনের শুরুতেই পরিকল্পনা নেয়ার জন্য সকল অভিভাবকদের পরামর্শ দেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ