• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বরকলে এক ভূঁয়া সাংবাদিককে পুলিশে সোর্পদ করলেন আরেক সাংবাদিক

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2015   Thursday

জনবার্তা নামে ম্যাগাজিনের প্রধান সম্পাদক নামধারী মোঃ আনোয়ারুল করিম (৩২) নামের এক ভূঁয়া সাংবাদিককে বৃহষ্পতিবার পুলিশে সোর্পদ করেছে বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা। ওই ভূঁয়া সাংবাদিকের বিরুদ্ধে বরকল থানায় লিখিত অভিযোগ  করা হয়েছে। 

জানা যায়, বৃহষ্পতিবার সকালে বরকল উপজেলা পরিষদের পাশে একটি চায়ের দোকানে আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্যামরতন চাকমা ও বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্চয় মুনি চাকমার কাছ থেকে আলাদাভাবে স্বাক্ষাতকার নেয়ার সময় ওই সাংবাদিকের উল্টো পাল্টা প্রশ্ন করায় ভূয়াঁ সাংবাদিক হিসেবে চেয়ারম্যানদের সন্দেহ হলে বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি  পুলিন বিহারী চাকমাকে বিষয়টি  তারা অবগত করেন। পরে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা ওই জনবার্তা ম্যাগাজিনের সাংবাদিক নামধারী মোঃ আনোয়ারুল করিমকে তার পত্রিকার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বললে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেননি। পরে সাংবাদিক পুলিন বিহারী চাকমা পুলিশের গোয়েন্দা শাখার এক প্রতিনিধিকে সাথে নিয়ে ওই ভূয়াঁ সাংবাদিককে থানায় পুলিশের কাছে সোর্পদ করেন। থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে একজন ভূয়াঁ সাংবাদিক ও প্রতারক হিসেবে প্রমাণিত হয়। পরে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন পুলিন বিহারী চাকমা।

অপরদিকে  ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমা ও সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা জানান, জনবার্তা নামে ম্যাগাজিনের ওই ভূঁয়া সাংবাদিক গত তিন দিন আগে নানিয়ারচর,কাপ্তাই ও রাঙামাটি সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের সমস্যা ও উন্নয়ন কর্মকান্ড তার প্রকাশিত ম্যাগাজিনে প্রকাশ করার নামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্বাক্ষাতকার ও তাদের কাছ থেকে রিপোর্ট প্রকাশের নামে চাদাঁবাজি করে আসছিল।

বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা জানান, আনোয়ারুল করিমদের মত অনেক ভূঁয়া সাংবাদিক সাংবাদিকতার নাম দিয়ে সাংবাদিকদের মর্যাদাকে সমাজে ক্ষুন্ন করছে এবং কলংকিত করছে। তাই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সাংবাদিক সমাজকে কলুষমুক্ত করা দরকার।

এ ব্যাপারে বরকল থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম জানান, সাংবাদিক নামধারী মোঃ আনোয়ারুল করিমের বিরুদ্ধে ভূঁয়া সাংবাদিক ও প্রতারণা করে জন প্রতিনিধিদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ এনে লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক পুলিন বিহারী চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ