• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নতুন কমিটি ঘোষনাকে কেন্দ্র করে দু’পক্ষের উত্তেজনা,কার্যালয়ে তালা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2015   Tuesday

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র শাখার নতুন কমিটি ঘোষনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে অসন্তোষসহ উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় যে কোন মুহুর্তে দু’পক্ষের মধ্যে সংঘর্ষসহ অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা করা হচ্ছে।

বিক্ষুদ্ধ একটি পক্ষের নেতাকর্মীরা অভিযোগে জানা গেছে, জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত শ্রমিক সংগঠনের নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে জামায়াতপন্থী তথা সুবিধাভোগীদের নিয়ে ৬ আগস্ট কেন্দ্রীয় কমিটি কর্তৃক কাপ্তাই কমিটিকে অনুমোদন দিয়েছে। এতে দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। ফলে একটি  পক্ষের বিক্ষুদ্ধ কর্মীরা নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এ ঘটনা নিয়ে যে কোন মুহুর্তে দু’পক্ষের মধ্যে সংঘর্ষসহ অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা করা হচ্ছে।

অপরদিকে, ঘোষিত নতুন কমিটির উপদেষ্টা নুরুল বাশার, সিনিয়র সহ-সভাপতি মো. মুরশীদ আলম, আব্দুর রাজ্জাক, শেখ আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক মো. মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, নূর মোহাম্মদ উজ্জ্বল, প্রচার সম্পাদক মো. ফারুক মিয়া, প্রকাশনা সম্পাদক মো. ছমির উদ্দিন এবং যুব বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম সহ সিনিয়র অনেক নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত নতুন কমিটি প্রত্যাখ্যান করেছেন। তারা অনতিবিলম্বে ঘোষিত কমিটি ভেঙ্গে দিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের যোগ্য প্রদায়ন পূর্বক নতুন করে কমিটি গঠনের দাবী জানিয়েছেন।

রাঙামাটি জেলা বিএনপি’র সহ শ্রম বিষয়ক সম্পাদক ও ঘোষিত নতুন কমিটির সহ-সভাপতি কবিরুল ইসলাম কবির জানান,বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক মো: জাফরুল হাসানের হাতে গড়া বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের মধ্যে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র শাখাটি অত্যন্ত সক্রিয় একটি সংগঠন। এ সংগঠনের অনেক নেতাকর্মী দীর্ঘদিন ধরে মামলা হামলা ও হয়রানিসহ অনেক ত্যাগ স্বীকার করে দুঃসময়ে সংগঠনটিকে টিকিয়ে রেখেছেন। কিন্তু গত ৬ আগস্ট সংগঠনের নিবেদিত ত্যাগী এবং নির্যাতিত দুঃসময়ের নেতাকর্মীদের বাদ দিয়ে কেন্দ্রীয় কমিটি কর্তৃক কাপ্তাই কমিটিকে অনুমোদন দিয়েছে। এতে দুঃসময়ের নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

এদিকে নতুন ঘোষিত কমিটির সভাপতি মো. বেলাল হোসেন নিজেই এ কমিটিকে প্রত্যাখ্যান করে জানান, নতুন কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি করা হয়েছে। এছাড়া যাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে সঠিক পদ পদবীতেও মূল্যায়ন করা হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ