• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়িতে অরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাস্কর্ষ পবিত্রতা রক্ষার দাবি

নূতন ধন চাকমা পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2015   Friday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অরক্ষিত অবস্থায় রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাস্কর্ষ। জাতির পিতা বঙ্গবন্ধুর শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে উপজেলার জিরো স্কোয়ারে দক্ষিণ মূখী করে এটি তৈরী করা হয়েছে। বাউন্ডারি ওয়াল না থাকায় প্রতিদিন সেখানে অনেক মানুষ জুতা-সেন্ডেলসহ বসে থাকে। অথচ এটিই তিন পার্বত্য জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র প্রতিকৃতি ।

সরেজমিনে দেখা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাস্কর্যের পবিত্রতা রক্ষার কোনো বাউন্ডারি ওয়াল নেই। প্রতিকৃতি পাদদেশ থেকে টাইসগুলো ভেঙ্গে যাচ্ছে। চারিদিকে শুধু ময়লা স্তুপে ভরা। যেন দেখার কেউই।

জানা যায়, খাগড়াছড়ির সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরার তৎকালীন পানছড়ি উপজেলার এমপি প্রতিনিধি ও বর্তমান খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরার একান্ত প্রচষ্টায় ২০১০ সালে পানছড়ি উপজেলা সমাজ সেবার উন্নয়ন মূলক ফান্ড থেকে দেড় লাখ টাকার ব্যয়েয় এটি তৈরী করা হয়। গত ১৪ আগষ্ট ২০১০ সালে এটি উদ্ধোধন করেন তৎকালীন খাগড়াছড়ি জেলার সাংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমানে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য জাহেদুল আলম, পানছড়ি উপজেলার এমপি প্রতিনিধি,জেলা আওয়ামীগের নেতা ও বর্তমান খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, জেলা আলীগ নেতা বর্তমানে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা।

পানছড়ি উপজেলার আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া ও যুগ্ম আহবায়ক বিজয় কুমার দেব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির প্রতি পবিত্রতা রক্ষার জন্য খাগড়াছড়ি জেলা পরিষদে আবেদন করা হয়েছে।

এ প্রসঙ্গে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা বলেন, তিন পার্বত্য জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র প্রতিকৃতির প্রবিত্রতা রক্ষার জন্য খাগড়াছড়ি জেলা পরিষদ থেকে ২০১৪-২০১৫ইং অর্থ বছর থেকে ৫লাখ টাকার বরাদ্ধ রাখা হয়েছে। চলতি অর্থ বছরে এটির পবিত্রতা রক্ষার কাজ শুরু হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ