• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

সরকারী মাল দরিয়ামে ঢাল এ নীতিকে পরিহার না করলে উন্নয়ন বাধাগ্রস্থ হবে-ঊষাতন তালুকদারএমপি

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2015   Monday

২৯৯নং আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার বলেছেন, সরকার ইতিমধ্যে রাঙামাটি জেলার উন্নয়নের জন্য ২০ কোটি  এবং প্রধানমন্ত্রী তিন পার্বত্য জেলায় উন্নয়নে আরও ৩৮০ কোটি টাকা বরাদ্দ করেছেন। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্থ সড়ক, কালভার্ট সহ স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরে উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নষ্ট হওয়া এম্বুলেন্স, পুলিশ ভ্যান ক্রয় করে দেয়া হবে। তবে এগুলো সরকারী মাল মনে করে অযতেœ ফেলে রাখা হলে দ্রুত নষ্ট হয়ে যাবে। তাই সবাইকে “সরকারী মাল দরিয়ামে ঢাল” এ নীতিকে পরিহার করতে হবে। নইলে সরকারী উন্নয়ন বাধাগ্রস্থ হবে।

সোমবার কাপ্তাই উপজেলা রেষ্ট হাউজে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা ও গণ্য মান্য ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি আসনের সাংসদ ঊষাতন তালুকদার এ কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, হেডম্যান উচিং থোয়াই চৌধুরী বাবলু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হোসেন রশীদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, সমাজসেবা কর্মকর্তা উর্বশী দেওয়ান, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, সাংবাদিক কাজী মোশারফ হোসেন, মাহফুজ আলম, ইউপি চেয়ারম্যান অংহ্লাচিং মারমা, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, সুব্রত বিকাশ তনচংগ্যা, আঞ্চলিক পরিষদ সদস্য মংনুচিং মারমা,জেলা জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক নীলোৎপল খীসা, উপজেলা জেএসএস সভাপতি বিক্রম মারমা, সহ-সভাপতি জন চাকমা, এসপি মারমা প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ