• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত, এখনো পানি বন্দি হাজার হাজার মানুষ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2015   Monday

বান্দবানের লামা উপজেলায় টানা তিন দিনের ভয়াবহ বন্যার পানি কমলেও ক্ষতিগ্রস্থদের পাশে ত্রাণ সহায়তা নিয়ে তেমন কাউতে দেখা যায়নি। নিম্নাঞ্চলের হাজার মানুষ এখনো পানি বন্দি রয়েছে। পাশাপাশি উপজেলা সদরের সাথে বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে চার দিন ধরে।

২৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত টানা তিন দিনের স্থিত বন্যায় লামা উপজেলায় প্রায় ২৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে। তিন শতাধিক ঘরবাড়ি পাহাড়ধসে ক্ষতিগ্রস্থ হয়। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পিলার পড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। ব্রিজ, কালভাট, রাস্তাঘাট ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। এক মাসে পর পর দু’বার বন্যায় চরম ক্ষতির মুখে পড়েছে লামা বাজারের ব্যবসায়ীরা। সরকারী ও বেসরকারী অফিস, আদালত, হাসপাতাল, স্কুল কলেজ, মাদ্রাসা বন্যার কারণে অবকাঠামোর চরম ক্ষতি হয়েছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় রাস্তার উপর পাহাড় ধসের কারণে লামা সদরের সাথে এখনো যাতায়ত বিচ্ছিন্ন রয়েছে।পাশা পাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গত ৪ দিন ধরে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, লামা পৌরসভার ৪নং ওয়ার্ডের ব্যাক্তি মালিকানাধীন তৈয়ব আলী মৎস্য প্রকল্প (গোদা) শ্রাবণের টানা বর্ষনের কারণে বন্যার তৃতীয় দিনে পাহাড়ের পানি ও বন্যার পানি পুকুরে প্রবেশ করে বাধঁ ও ড্রেন ভেঙ্গে লাক্ষাধিক টাকা ক্ষতি গ্রস্থ হয়। এছাড়া উপজেলায় পাঁচ শতাধিক মৎস্য খামার বন্যার পানিতে ডুবে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা ক্ষতি হয় বলে লামা মৎস্য অফিস সূত্রে জানা গেছে।

লামা পৌরসভার মেয়র আমির হোসেন ও লামা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদ আকতার পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। জেলা প্রশাসনের সহায়তায় উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পানি বন্দিদের মাঝে শুকনা খাবার বিলি করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ