• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের মাঝে দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2015   Monday

সোমবার রাঙামাটির কাপ্তাই উপজেলার টানা বর্ষনে বিভিন্ন স্থানে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এসময়  তিনি ক্ষতিগ্রস্থ এলাকার দূর্গত মানুষদের পাশে দাড়ানোর জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ প্রশাসনের সকলকে অনুরোধ জানান। 

টানা বর্ষনের ফলে কাপ্তাই উপজেলায় বিভিন্ন স্থানে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ  লোকজনদের সাথে বলেন সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক থোয়াইচিং মং মারমা,রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা,রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী  কমিশনার(ভূমি),কাপ্তাই উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ,আওয়ামলীগ নেতা মোঃ ইব্রাহিম খলিলসহ উপজেলার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

দীপংকর তালুকদার আরও বলেন, আওয়ামীলীগ সবসময় সাধারন মানুষের পাশে ছিল এবং থাকবে। তিনি ক্ষতিগ্রসস্থ মানুষদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সবরকমের সহায়তার আশ্বাস প্রদান করেন।  

উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বর্ষণে কাপ্তাই উপজেলার লগগেইট এলাকা,বড়ইছড়ি বাজার,বারঘোনিয়া,মিতিঙ্গাছড়ি,নোয়াপাড়াসহ বিভিন্ন পাহাড়ী এলাকায় ধসের সৃষ্ঠি হয়। এতে উপজেলার কয়েকশত পরিবার ক্ষতিগ্রস্থ হয়। এরমধ্যে থেকে ঝুঁকিপুর্ন এলাকায় বসবাসরত প্রায় ৩২পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ স্থানে সড়িয়ে আনার ব্যবস্থা করা হয়। ঝুঁকিপুর্ন এলাকা নিয়ে আসা পরিবারগুলোকে রাঙামাটি জেলা প্রশাসন, জেলা পরিষদ ও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ