• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বান্দরবানে বন্যা পরিস্থিতি অবনতি,পানি বন্দি ১৫ হাজার পরিবার

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2015   Sunday

বান্দরবানে চার দিনের টানা ভারী বর্ষনে পাহাড়ী ঢলে সাংগু,মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বান্দরবান সদর,লামা,আলিকদম ও নাইক্ষংছড়ি উপজেলায় ১০ হাজার ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার পরিবার।

এছাড়াও বান্দরবান কেরানী হাট সড়কে বাজালিয়া কলঘর এলাকায় মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দুই দিন ধরে সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বান্দরবান-রুমা ও থানছি সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে পড়ে অভ্যন্তরীন সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।

জানা যায়,গত বৃহস্পতিবার থেকে শুরু হয় ভারী বর্ষন। টানা ভারী বর্ষন অব্যাহত থাকায় পাহাড়ী ঢলে সাংগু নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে রোববার সকাল থেকে বান্দরবান জেলা সদরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বান্দরবান পৌর এলাকার আর্মি পাড়া, ইসলামপুর, বাসষ্টেশন, হাফেজ ঘোনা,বরিশাল পাড়া,কবিরাজ পাড়া,অফিসার্স ক্লাব এলাকাসহ নিম্নাঞ্চল প্লাবিত  হয়ে প্রায় ৩ হাজার ঘর বাড়ি পানিতে তলিয়ে  গেছে। পানি বন্দি হয়ে পড়ে প্রায় ৭ হাজার পরিবার। বন্যায় দুর্গত এলাকার লোকজন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অশ্রয় নিয়েছে। বান্দরবান জেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে ৬ টি আশ্রয় কেন্দ্রে আশ্রয়কারীদের মাঝে ত্রান সামগ্রী ও চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এছাড়াও লামা মাতা মুহুরি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। লামা উপজেলায় প্রায় ৩ হাজার ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ৫হাজার পরিবার। এছাড়াও বন্যার পানিতে তলিয়ে গেছে আলিকদম উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৩হাজার পরিবারের ঘর বাড়ি । পানি বন্দি হয়েছে প্রায় ৫ হাজার পরিবার। এসব এলাকার লোকজন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

এদিকে ভারী বর্ষন অব্যাহত থাকায় জেলার বিভিন্ন এলাকায় ছোট বড় পাহাড় ধস দেখা দিয়েছে । তবে কোন প্রানহানীর ঘটনা খবর পাওয়া যায়নি। পাহাড় ধসের আশংকায় বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুকিপুর্ন অবস্থায় বসবাসকারীদের নিরাপদে আশ্রয় নিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সর্তক করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ