• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

ভারী বর্ষনে রাঙামাটিতে ভিন্ন স্থানে পাহাড় ধস, জনজীবন বিপর্যস্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2015   Sunday

টানা বর্ষনে রাঙামাটিতে কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ভারী বর্ষনের কারণে রোববার শহরের রাঙামাটি সরকারি কলেজের শহীদ মিনার সংলগ্ন স্থানে একটি বড় পাহাড় ধ্বসে পড়ে। এসময় কয়েকটি ঘর বিধ্বস্ত হলেও কেউ হতাহত হয়নি। রিজার্ভ বাজারের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে রাস্তা ফাটল দেখা দেয়ায় ঝুকিপুর্ণ হয়ে উঠেছে। তবলছড়ি পর্যটন এলাকার পাশে ওয়ামদামিয়া হিল এলাকায় পাহাড় ধসে পড়ায় ৪০ পরিবারকে সরিয়ে নিয়ে একটি বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। এছাড়া বর্ষনের কারণে শহরের তবলছড়ি,রিজার্ভবাজারসহ বিভিন্ন এলাকায় বড় বড় গাছ হেলে পড়ার ঘটনা ঘটেছে। পাহাড়ের পাদদেশে ঝুকিপুর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। গত কয়েক দিনে ভারী বর্ষনের কারণে রাঙামাটি জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে। জরুরী কাজ ছাড়া লোকজন ঘরের বাইরে হচ্ছেন না। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন।

এদিকে, বরকল উপজেলা সদরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসের কারণে সমকালের বরকল প্রতিনিধি পুলিন চাকমার বাড়ীসহ চার পরিবার ক্ষতিগ্রস্থ হলেও কেউই আহত হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। অপরদিকে ভারী বর্ষনের কারণে কাপ্তাই উপজেলায় গাছ ভেঙ্গে পড়ায় রাইখালী ও কেপিএম রোডের গাড়ী চলাচল বন্ধ রয়েছে। তাছাড়া উপজেলার কেপিএম-এর কাটাপাহাড় এলাকায় পাহাড় ধসে পড়ায় দুই পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সকাল থেকে জেলা শহরের ওমদা মিয়া হিল পাহাড়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সংলগ্ন নীচের রাস্তা, রিজার্ভ বাজার এলাকার পাহাড়ের পাদদেশে বসবাসরত ঝুঁকিপূর্ন পরিবেশে বসবাসরত লোকজনদের সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে, কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি পাহাড়ী ঢলে জেলার নদনদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

টানা প্রবল বর্ষনের কারনে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই উপজেলায় অবস্থিত কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কেন্দ্রের ৫ টি জেনারেটরে একসাথে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুর রহমান জানিয়েছেন বর্তমানে কাপ্তাই বাঁধ এলাকায় পানির উচ্চতা ৯৭ দশমিক ৯৬ এম এসএল । কাপ্তাই হ্ররে রুল কার্ব অনুয়ায়ী বর্তমান সময়ে উচ্চতা থাকার কথা ছিল ৮৮ এম এসএল ।

তিনি আরও জানান বর্তমানে যে লেভেলে পানির উচ্চতা রয়েছে তাতে কেন্দ্রের উপর কোনরুপ বিরুপ প্রতিক্রিয়া ফেলবে না। তবে পানির উচ্চতা ১০৮ এমএসএল এর বেশী হলে স্পীল ওয়ে দিয়ে অতিরিক্ত পানি ছাড়া হবে। বর্তমানে কেন্দ্রের দৈনিক বিদ্যুৎ উৎপাদন ২২০ মেগাওয়াট এ পৌছেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ