• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

মানিকছড়িতে গৃহবধূকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2015   Saturday

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তুলাবিল গ্রামে শুক্রবার রাতে এক আদিবাসী গৃহবধূকে কুপিয়ে জখমা করেছে দুর্বৃত্তরা। তার নাম পাইনি মারমা(৪৫)। তাকে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করো হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মানিকছড়ি উপজেলার তুলাবিল দোকান সংলগ্ন আদিবাসী পাড়ার মৃত মংসাজাই মারমার স্ত্রী পাইনি মারমা(৪৫) একাই ঘরে বসবাস করতেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তার ঘরে ঢুকে মদ সেবন করে মহিলার সাথে অশৌভ আচরণ করে। পরে এক পর্যায়ে মহিলাকে এলোপাতারি কুপিয়ে মারাত্নক জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সোয়া ৯টায় হাসপাতালে আনলে চিকিৎসকরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম(মোহন) আহত গৃহবধূকে হাসপাতালে দেখতে যান। অভিযোগ রয়েছে আহত গৃহবধূ তার ঘরে বাংলা মদ তৈরি করে ব্যবসা করতেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধারণা করা হচ্ছে, মদ সেবী বখাটেরা মদের টাকা লেনদেন নিয়ে কথাকাটাকাটির সূত্র ধরে গৃহবধূকে কুপিয়ে জখম করে পালিয়ে গেছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ