• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বন্দুকভাঙ্গাতে ইউপিডিএফ সমর্থিত এক গ্রামবাসীকে অপহরণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2015   Wednesday

রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের  ভুরবান্যা এলাকা  থেকে বুধবার সকালে চেইয়্যা চাকমা এক ব্যক্তি অপহৃত হয়েছে বলে দাবী করেছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এ ঘটনায় ইউপিডিএফের পক্ষ থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করলেও সংগঠনের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।

ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের সদস্য প্রজিত চাকমা স্বাক্ষরিত এক প্রেস  বার্তায় অভিযোগ করা হয়,  গতকাল বুধবার রাঙামাটির  বন্দুকভাঙা  ইউনিয়নের ভুরবান্যা গ্রামের বাড়ী থেকে  চেইয়্যা চাকমা নামের এক গ্রামবাসীকে সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একদল  সশস্ত্র সদস্য তাকে অপহরণ করে নিয়ে যায়।

প্রেস বার্তায়  আরও অভিযোগ করা হয়, সন্তু লারমা নীতি আদর্শচ্যুত হয়ে কেবলমাত্র পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে নিজের গদি রক্ষার স্বার্থে সরকারের পক্ষ হয়ে জাতি ও জনগণের অনিষ্টের জন্য কাজ করে যাচ্ছেন। প্রেস বার্তায় উক্ত অপহরনের ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে  অপহৃত ব্যক্তির  নিঃশর্ত ও অক্ষত অবস্থায় মুক্তির দাবি জানানো হয়েছে।

এদিকে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির  কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা এ অপহরনের ঘটনার সাথে তার সংগঠন কোনভাবেই সম্পৃক্ত নয় দাবী করে  বলেন, জনসংহতি সমিতির ভাবমূর্তি নষ্ট  করতে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

   

 

 

 

ads
ads
আর্কাইভ