• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    
 
ads

বনরুপা বিপনী বিতান ও কাঁচা বাজারে পরিষ্কার পরিছন্নতা অভিযান

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2015   Saturday

বৃহত্তর বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতি’র উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শনিবার বনরূপাস্থ বিপনী বিতান ও কাঁচা বাজারে পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা  হয়েছে। 

বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির এক প্রেস বার্তায় বলা হয়, সমিতির সভাপতি মোঃ আবু সৈয়দ এর নেতৃত্বে  এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, কানু দাশ গুপ্ত,ডা.গঙ্গা মানিক চাক্মা, সাধারণ সম্পাদক তাপশ দাশ, সহ-সম্পাদক মোঃ নুরুল ইসলাম চৌধুরী মিন্টু ও মোঃ খালেদ মাসুদ, সংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন চৌধুরী ইকবাল, অর্থ সম্পাদক রনজিত কুমার ধর, দপ্তর সম্পাদক  মোঃ ইউনুস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ নঈম উদ্দিন চৌধুরী, তথ্য, প্রচার, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক মোঃ হালিম শেখ, কার্যকরী সদস্য মোঃ হাফেজ ওমর ফারুক, মোঃ বেলাল হোসেন,   বিকাশ ধর, মোঃ মাসুদ রানা, মোঃ ইউসুফ।

পরিষ্কার পরিছন্নতা অভিযানের সময় ক্রেতা বিক্রেতা উভয়ের জ্ঞাতার্থে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীরা যাতে ভেজাল পণ্য বিক্রয়, জাল নোট আদান প্রদান, ওজন সঠিক পরিমাপ এবং ক্রেতা সাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ কামনার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিষয়ে সকলকে অবহিত করা হয়। ক্রেতাগণের সুবিধার্থে উপকরণ, খুচরা মূল্য, মেয়াদ উত্তীর্ণ তারিখ, নির্ধারিত মূল্যের অধিক মূল্য প্রদান না করা, পণ্য ক্রয়ের সময় সঠিক ওজন ও পরিমাপ দেখে নেয়া ও জাল নোট প্রদান থেকে বিরত থাকার বিষয়ে ব্যবসায়ীদের প্রতি দৃষ্টি আকর্ষন করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ