• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি
লামায় বন্যার্তদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2015   Sunday

বান্দরবানের লামা উপজেলায় বন্যা দূর্গতদের মাঝে দুদিন পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এদিকে, বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও খাদ্য, বিশুদ্ধ খাবার পানির সংকট এবং শহরের কিছু কিছু এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাস্তা ঘাটে ময়লা আর্বজনা ও পলি মাটির স্তুপে মানুষের চলাচলে মারাত্মক দূর্ভোগ সৃষ্টি হচ্ছে। 

জানা গেছে, টানা বর্ষনের ফলে বন্যায় দুর্গত লোকজনদের মাঝে রোববার জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ কেজি করে ৯শ জনকে চাউল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে ত্রান বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন, বান্রবান জেলা প্রশাসক প্রতিনিধি সহকারী জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহাম্মেদ। এ সময় লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালেদ মাহমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান বাবু থোয়াইনু অং চৌধুরী, লামা পৌরসভা মেয়র মোঃ আমির হোসেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম ও লামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বাথোয়াইচিং মার্মা। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে, বন্যায় দুর্গতদের সাহায্যার্থে জেলা প্রশাসনের পক্ষে ১৮ মেট্রিকটন খাদ্যশস্য এবং ১০ হাজার টাকা লামা পৌর সভা কর্তৃপক্ষকে দেয়া হয়েছে। লামা পৌরসভা এবং একতা মহিলা সমিতির উদ্যেগে শহরের প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে ও বন্যায় পানিবন্দীদের মাঝে দুপুরে খেচুরী বিতরন করে।

অন্যদিকে, ধীরগতিতে বন্যার পানি কমতে শুরু করেছে। একটানা প্রবল বর্ষনে পাহাড় ধসে লামা উপজেলার ৭টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় ১৪ হাজার ২শ’ ৬০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা যায়।

লামা পৌরসভা মেয়র মোঃ আমির হোসেন জানান, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত বন্যা দূর্গতদের খাবারের ব্যবস্থা গ্রহন করা হয়। ত্রাণ সাহায্যর র্কাক্রম অব্যাহত থাকবে। রাস্তাঘাটে ময়লা আর্বজনা ও পলি মাটির স্তুপ সরানোর কাজ চলমান রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ