• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানের পাহাড় ধসে নিহত পরিবারকে জেলা প্রশাসনের অর্থ সহায়তা প্রদান

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2015   Sunday

বান্দরবান সদরের পৌর এলাকার বনরুপাপাড়ায় পাহাড় ধসে নিহত ভাই বোনের পরিবারকে  জেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার অর্থ সহায়তা  দেয়া হয়েছে। 

জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী নিহত ভাই-বোনদের মা আয়শা বেগমের হাতে এ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম। জেলা প্রশাসক নিহতদের পরিবারকে ৬০ হাজার টাকার মধ্যে নিহত ২ জনের জন্য ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা প্রদান করেন।

জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী সাংবাদিকদের জানান বান্দরবানের বিভিন্ন উপজেলার ভান বাসীদের জন্য চাউল ও নগদ টাকা ইতিমধ্যেই প্রেরন করা হয়েছে। এ সব টাকা ও চাউল একজন অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তারা  বিতরন করবেন। তিনি বলেন এ সব ত্রান সামগ্রী বিতরনে কোন প্রকার অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ পাওয়া গেলে তাদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে সরকার ২শত ৫০ মেঃটন চাউল বরাদ্দ প্রদান করেছে।

তিনি আরও জানান জেলা প্রশাসনের ত্রান ভান্ডার থেকে বান্দরবান সদর উপজেলায় ৪১ মেঃটন চাউল নগদ ৩ লক্ষ ৩০ হাজার টাকা,লামা উপজেলায় ৭৩ মেঃ টন চাউল,নগদ ৪ লক্ষ ৩০ হাজার টাকা,থানছি উপজেলায় ১০ মেঃ টন চাউল নগদ ৭৫ হাজার টাকা, আলীকদম উপজেলায় ৩৮ মেঃ টন চাউল নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা এবং নাইক্ষংছড়ি উপজেলায় ৭২ মেঃ টন চাউল এবং নগদ ৪লক্ষ নগদ টাকা দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরনের জন্য প্রেরন করা হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ