• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ন বসবাসকারীদের সরিয়ে নিতে প্রশাসনের মাইকিং

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2015   Saturday

৫দিনের টানা বর্ষনে কারণে রাঙামাটি শহরের পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ন অবস্থায় বসবাসকারীদের এলাকা ত্যাগ করে আশ্রয় স্থানে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এসব ঝুকিঁপূর্ণ স্থান থেকে সরে যেতে মাইকিং করা হচ্ছে তিন দিন ধরে। 

এদিকে, শনিবার দুপুরে  জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার ও উপজেলা ত্রান  ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ তৈয়ব  এর নেতৃত্বে জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল ঝুঁকিপূর্ন এলাকা হিসেবে নির্বাচিত শিমুলতলী এলাকা পরিদর্শন করেছেন। ঝুকিপূর্ন অবস্থায়  পাহাড়ের পাদদেশে বসবাস করা এসব লোকজনদের  স্থানীয় ভেদভেদী সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য  অনুরোধ জানান তারা।

অন্যদিকে টানা বর্ষনে রাঙামাটির সম্ভাব্য  প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায়  জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে কয়েক দফা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  তিনি সকল উপজেলা নির্বাহী অফিসারদের সম্ভাব্য প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সতর্ক থাকার নির্দেশ  দিয়েছেন। তাছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে।

 

জেলা ত্রান কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার জানান, শনিবার ঝুর্কিপূর্ন এলাকা হিসেবে চিহিৃত শিমুলতলী এলাকায় বসবাসকারীদেরভেদভেদী সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে  আশ্রয় নেয়ার  জন্য  অনুরোধ জানানো হয়েছে। এছাড়া  মাইকিং ও করা হচ্ছে।   তিনি আরও দূর্যোগকালীন সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় আপদকালীন তহবিল হিসেবে ৮০ মেট্টিকটন খাদ্য শষ্য এবং ১লক্ষ ২০ হাজার টাকার একটি তহবিল প্রস্তুত রাখা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ