• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রামগড়ে বৈদ্য আলম অস্ত্র ও মাদকসহ আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2015   Saturday

খাগড়াছড়ির রামগড়ের দক্ষিণ গর্জনতলী এলাকায় নুরুল আলম মজুমদার ওরফে প্রতারক আলম বৈদ্য (৩৫) কে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক করেছে পুলিশ।শনিবার তার নিজ বাড়ী থেকে তাকে  আটক করা হয় । সে নিজেকে  আর্ন্তজাতিক বৈদ্য বলে পরিচয় দেয়।

পুলিশ জানায়, রামগড়ের দক্ষিণ গর্জনতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার অভিযান চালানো। এসময় নুরুল আলম মজুমদার ওরফে প্রতারক আলম বৈদ্য পুলিশের উপস্থিতি টের পেয়ে এয়ারগান নিয়ে পালানোর সময় পুলিশ আটক করে। এসময় তার বাড়ি থেকে এক বক্স বুলেটসহ একটি বিদেশি এয়ারগান, দারালো দা ২টা, দামা ২টা, চাপাতি ১টা, চাকু ৫টা, গাঁজা ৫০০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ১০টি, মাঁথারখুলি ২টা, হাতের কংকাল ১টা, জাদুর লাঠি ১টা, বিদেশী মদের খালী বোতল ১০টা, পশুর চামড়া ১টা, ম্যাজিক কনডম ১টাসহ মাদক সেবন ও জাদুকরী অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক বৈদ্য এলাকায় প্রভাব বিস্তারকারী প্রতারক আলম বৈদ্য সিসি ক্যামেরা ঘেরা সুরক্ষিত বাড়ীতে দীর্ঘ কয়েক বছর যাবত স্থানীয় ও দুরদুরান্ত থেকে আসা সাধারণ মানুষকে তাবিজ, তুমার, স্বর্ণের হাড়ি-পিলার সন্ধান করে দেয়ার লোভনীয় প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়াসহ তার বাড়িতে নিয়মিত বিদেশী মদ, ইয়াবা সহ যাবতীয় মাদক সেবন ও ব্যবসা করে আসছে।

রামগড় থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ আলম বৈদ্যকে আটক করা হয়েচে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ