• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

দেশের বিশিষ্ট ব্যক্তিদের হত্যার হুমকির প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2015   Friday

দেশের বিশিষ্ট ব্যক্তিদের হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও হুমকি দাতাদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবীতে শুক্রবার খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-র উদ্যোগে জেলা শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি সাংবাদিক নুরুল আজম ও সাধারণ সম্পাদক সাংবাদিক কানন আচার্য্য। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়া, টেলিভিশন চ্যানেল ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন,একাত্তরের ঘৃনিত যুদ্ধাপরাধীদের যখন আজ একএক করে স্বাধীন বাংলার মাটিতে বিচার হচ্ছে ঠিক তখনই জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা হত্যা হুমকি দেয় এদেশের বিশিষ্ট সাংবাদিক ও গুণীজনদের যা স্বাধীন বাংলার মাটিতে কখনও মেনে নেয়া যায় না। তাই সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বে সাথে তদন্ত করে জঙ্গী এ সংগঠনের বিরুদ্বে কঠোর ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান সাংবাদিকরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ