• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বান্দরবানের নবাগত পুলিশ সুপারের সাথে সংবাদকর্মীদেও মতবিনিময় সভা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2015   Wednesday

বুধবার বান্দরবানের নবাগত পুলিশ মিজানুর রহমান স্থানীয় সংবাদকর্মীদের  সাথে মতবিনিময় করেছেন।

পুলিশ সুপার কার্যালয়ের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন,এএসপি হেড কোয়ার্টার রাশেদুল হক চৌধুরী,বান্দরবানের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ পিপিএম, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ ওসমানগনি, সাধারন সম্পাদক মিনারুল হক,বাংলাদেশ টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি মনিরুল ইসলাম মনু, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যেতি চাকমা, বাংলাদেশ বেতারের আমিনুল ইসলাম বাচ্চু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম জাহাঙ্গীর,এনটিভির প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, দৈনিক গিরিদর্পন ও মানব জমিন প্রতিনিধি সেলিম আহমেদ চৌধুরী,বাংলা ভিশনের প্রতিনিধি আলফায়সাল মোঃ বিকাশ,চ্যানেল ২৪ এর প্রতিনিধি ফরিদুল আলম,জিটিভির প্রতিনিধি মোঃ ইসহাক, ৭১ এর প্রতিনিধি চবাথুই মার্মা,দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি উজ্জল তংচঙ্গ্যা, সহ কর্মরত অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য,পুলিশ সুপার মিজানুর রহমান গত ১৩ জুন দায়িত্ব ভার প্রহন করেছেন। তিনি বিদায়ী পুলিশ সুপার দেবদাস ভট্ট্যাচার্য়ের স্থলাভিষিক্ত হয়েছেন।  বিদায়ী পুলিশ সুপার দেবদাস ভট্ট্যাচার্য অতিরিক্ত ডিআইজির পদ মর্যদা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে যোগদান করেন।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন,পুলিশ এবং সাংবাদিক একে অন্যের সম্পুরক,তাদের সকলের লক্ষ উদ্দেশ্য এক এবং অভিন্ন। তিনি তার কার্যকালের সময় জনসেবা মুলক কাজে সব সময় সাংবাদিকদের সহযোগিতার কামনা করেন। এসময় তিনি বান্দরবানের আইন শৃংখলার উন্নয়নে ৪ টি বিষয়ের উপর জোর হবে বলে উল্লেখ করে আরও বলেন, রোহিঙ্গ্যা সমস্যা,মাদক সমস্যা,ভুমি সমস্যা এবং মোটর সাইকেল চুরি সমস্যা। তিনি এসকল সমস্যা সমাধানে আন্তরিকতার সাথে কাজ করার প্রতিশ্রুতি এবং জেলার যে কোন অপরাধ মুলক কাজ এবং জনসেবার উন্নয়নে তাকে অবহিত করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ