• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

লংগদুতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত ৩

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2015   Sunday

আজ রোববার সকালে রাঙামাটির লংগদু উপজেলার ভাইবোন ছড়ার গোলাছড়ি এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউনাইনাইটেড পিপলস ডেমোক্রটিক ফ্রন্টের(ইউপিডিএফ) পক্ষ থেকে নিহতরা সংগঠনে কর্মী দাবী করে এ ঘটার জন্য প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে জনসংহতি এ ঘটনার সাথে কথা অস্বীকার করেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৬টার দিকে লংগদু উপজেলার ভাইবোন ছড়ার গোলাছড়ি এলাকায় একদল সন্ত্রাসী একটি বাড়ীতে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলে যুদ্ধমনি চাকমা ওরফে অনিক পিতা-ফুলমনি চাকমা ভাইবোন ছড়া, রুপময় চাকমা ওরফে সুজয় পিতা-রুস্তম চাকমা, বড় কাট্টলী ও সুমন চাকমা, পিতা-নারায়ন চাকমা করল্যাছড়ি নানিয়ারচর উপজেলা নিহত হয়। এসময় সন্ত্রাসীরা বাড়ীতে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ইউপিডিএফের মূখপাত্র মাইকেল চাকমা এ ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী  করে বলেছেন, নিহতরা সাংগঠনিক দায়িত্ব হিসেবে সেখানে অবস্থান করছিলেন। পার্বত্য চুক্তি বাস্তবায়নের জনংহতি  সমিতি যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সেই কর্মসূচির এখনো কোন দৃশ্যমান নেই উল্লেখ তিনি আরও জানান, অসহযোগ আন্দোলন ডাক দেয়া হয়েছে ইউপিডিএফের কর্মীদের হত্যা করা জন্য। তাদের এ অসহযোগ আন্দোলন কর্মসূচি সরকারের বিরুদ্ধে নয়।

এদিকে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ ঘটনায় জনসংহতি সমিতির কোন সদস্য জড়িত নয় বলে দাবী করে জানান, ইউপিডিএফ যেহেতু দাবী করেছে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে সেহেতু ইউপিডিএফই এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল  থেকে পুলিশ ৩জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি  জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। 
--হিলবিডি২৪.সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ