• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2015   Friday

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার খাগড়াছড়িতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে র‌্যালী , চিত্রাংখন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

জেলা প্রশাসন আয়োজনে ও ইউএনডিপি সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান সভাপতিত্বে বক্তব্য রাখেন  পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরী, প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, বাংলাদেশ শিশু একাডেমীর জেলা সংগঠক উষানু চৌধুরী, তৃনমূলের নির্বাহী পরিচালক রিপন চাকমা।  এর আগে খাগড়াছড়ি হাই স্কুল মাঠ প্রাঙ্গন থেকে একটি র‌্যার্লী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে টাউন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এছাড়া এ উপলক্ষে ৯াট উপজেলার ৯৮টি হাইস্কুলে  শিক্ষার্থীরা চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ  নেন। গ্রহন করেন ।  অনুষ্ঠানে প্রতিযোগিতার  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম হয়েছে নতুন কুড়ি ক্যান্টমেন্ট স্কুলে দিপান্বিতা বড়–য়া,  দ্বিতীয় স্থান অধিকার করেছে ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সুকান্ত বিশ্বাস, তৃতীয় হয়েছেন গুইমারা উচ্চ বিদ্যালয়ের আসমা মজুমদার।

অন্যদিকে,দিবসটি উপলক্ষে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মামুন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাবিবুল আলম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য ভূবন মোহন ত্রিপুরা প্রমূখ । অনুষ্ঠানে রামগড় থানার উপ-পরিদর্শক রুবেল সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ইউএনডিপি-সিএসটিডিএফ’র সমন্বয়ক শ্যামল চাকমা

ইউএনডিপি-সিএসটিডিএফ’র সহযোগীতায় মাটিরাঙ্গায় উপজেলায় আলোচনা ও চারা বিতরণ করা হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম ও ইউএনও মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল এর নেতুত্বে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয় । উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  ইউএনডিপি-সিএসটিডিএফ’র মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক এওয়ামং মারমা সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম ও নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল । এ সময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুভাষ চাকমা, মাটিরাঙ্গা র্দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুর রহিম, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন লিটনসহ সুশীল সমাজের প্রতিনিধি, গনমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রমজীবি মানুষ উপস্থিত ছিলেন । পরে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে কয়েক’শ আগর ও নিমের চারা বিতরন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ