• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

মাটিরাঙ্গায় টয়লেটের সেফটি ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে নিহত ২: আহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2015   Thursday

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় তবলছড়ি ইউনিয়নের সিংহ পাড়ায় মোবাইল সেট তুলতে গিয়ে টয়লেটের সেফটি ট্যাংকে পড়ে গ্যাস ক্রিয়ায় আক্রান্ত হয়ে মহিলাসহ ২জনের মৃত্যু ও অপর ১জন গুরুত্বর অসুস্থ হয়েছে । বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে । মৃতরা হলেন সিরাজুল ইসলামের স্ত্রী মরিয়ম আক্তার বিবি(৪২) ও মোঃ আবু তাহেরের ছেলে মীর হোসেন মোহাম্মদ(২৮)। এ ঘটনার উদ্ধার করতে গিয়ে গ্যাস ক্রিয়ায় মোঃ মকবুল হোসেন(৫২) নামে অপর একজন গুরুতর  অসুস্থ হয়ে পড়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহ পাড়া এলাকায় বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টয়লেটের সেফটি ট্যাংকে মীর হোসেনের মোবাইল সেটটি পড়ে যায়। এসময় ট্যাংকের ভেতরে নেমে মোবাইল তুলতে গিয়ে গ্যাস ক্রিয়া আক্রান্ত হয়ে মারা যান মীর হোসেন। এতে মীর হোসেনের আসতে দেরী হওয়ায় মরিয়ম বিবি ও মকবুল হোসেন তাকে সাহায্য করতে এগিয়ে যান। এর মধ্যে গ্যাস ক্রিয়ায় আক্রান্ত হয়ে মরিয়ম বিবি ঘটনা স্থলে মারা যান এবং মকবুল হোসেন গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে।

তবলছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । নিহতদের উদ্ধার করা হয়েছে ।

মাটিরাঙ্গা উপজেলা তবলছড়ি পুলিশ ফাড়ি’র দায়িত্ব প্রাপ্ত এসআই মোঃ মাহফুজ ঘটনা সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ