• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

রাঙামাটি বেতার কেন্দ্রে তংচংগ্যা ভাষায় স্থানীয় সংবাদ সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2015   Wednesday

বুধবার বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রে তংচংগ্যা ভাষায় সংবাদ সম্প্রচার উদ্ধোধন করা হয়েছে।

বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রে আঞ্চলিক বার্তা সংস্থার উদ্যোগে বেতার স্টুডিও-তে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু।  

বাংলাদেশ বেতারের ভারপ্রাপ্ত মহাপরিচালক ও উপ-মহাপরিচালক (বার্তা) নারায়ন চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন ও বাংলাদেশ তংচংগ্যা কল্যাণ সংস্থার মহাসচিব এ্যাড.দীন নাথ তংচংগ্যা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের উপ-বার্তা নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ সালাহ্ উদ্দিন, আঞ্চলিক প্রকৌশলী ভাস্কর দেওয়ান, বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের জেলা প্রতিনিধি নন্দন দেবনাথ, ধর্মরাজ তংচংগ্যা ও সাইন মারমা।  অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের সকল কর্মকর্তা-কর্মচারী ও শিল্পী,কলা-কূশলীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফিরোজা বেগম চিনু বলেন, সরকারের  ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষনে যে উদযোগ নিয়েছে তা পালনে বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্র গুরুত্বপুর্ণূ ভূমিকা রাখছে।  তিনি বলেন, বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের উদ্যোগে স্থানীয় সংবাদ গুলো দুর্গম মানুষের কথা তুলে ধরছে। এই ধারাকে অব্যাহত রাখতে আরো বেশী সংবাদ বুলেটিন চালু করার ও দাবী জানান তিনি। 

প্রসংঙ্গত উল্লেখ্য,আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রে  বুধবার থেকে তংচঙগ্যা ভাষায় ৫ মিনিটের স্থানীয় সংবাদ প্রচার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া দুপুরের ৩ টা ২৫ মিনিটে ৫ মিনিটের বাংলা সংবাদ, ৩ টা ৩০ মিনিটে ৫ মিনিটের চাকমা সংবাদ, তিন ৩ টা ৩৫ মিনিটে ৫ মিনিটের মারমা সংবাদ ও ৩ টা ৪০ মিনিটে ৫ মিনিটর তঞ্চঙ্গ্যা ভাষায় স্থানীয় সংবাদ প্রচার করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ