• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

ফুরমোন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধ্যান কেন্দ্র পরিদর্শন করলেন পরিষদ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2015   Thursday

রাঙামাটি শহরের সর্বোচ্চ উচু পাহাড়ে প্রতিস্থিত বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান ফুরমোন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধ্যান কেন্দ্র বৃহস্পতিবার পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। 

 

পরিদর্শণকালে চেয়ারম্যান বনধ্যান কেন্দ্রের প্রধান ভিক্ষু বীরগো মহাথেরর সাথে সাক্ষাত করেন। এসময় পরিষদ চেয়ারম্যানের আগমনে বনধ্যান কেন্দ্রের প্রধান ভিক্ষু বীরগো মহাথের এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষু ধর্ম দেশনা দেন।

 

বনধ্যান কেন্দ্রের প্রধান ভিক্ষু বীরগো মহাথের বৌদ্ধ বিহারে আগত দায়ক-দায়িকা ও ভিক্ষুদের বিশ্রাম ও পয়ঃনিষ্কাশনের জন্য পরিষদ হতে চেয়ারম্যানকে সহযোগিতা প্রদানের অনুরোধ জানান।

 

এ সময় পরিষদ চেয়ারম্যান বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের কোন বিকল্প নেই। ধর্ম মানুষকে ক্যলাণময় চেতনাবোধ ও সৎ নিষ্ঠাবান হতে শেখায়। তাই সকল ধর্মের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর।

 

তিনি বলেন, সকল ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্ম শান্তিতে করতে পারে এ জন্য বর্তমান সরকার মসজিদ, মন্দির, বিহার গীর্জা নির্মাণ করে দিচ্ছে। চেয়ারম্যান প্রতিষ্ঠানটির বিভিন্ন জায়গা পরিদর্শণ করেন এবং আগামী অর্থবছরে পরিষদ হতে প্রতিষ্ঠানের বেইন ঘর নির্মানের প্রতিশ্র“তী ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ