• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে বুধবার কল্পনা চাকমা অপহরন মামলার ২২তম শুনানি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2015   Tuesday

দেশ-বিদেশে বহুল আলোচিত কল্পনা চাকমা অপহরন মামলার ২২তম শুনানির দিন বুধবার রাঙামাটিতে জেলা আদালতে ধার্য্য করা হয়েছে।

 

এদিকে, বুধবার সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে কল্পনা চাকমার অপহরনের সাথে জড়িতদের শাস্তি ও ন্যায় বিচারের দাবীতে পার্বত্য চট্টগ্রাম মহিলা সিমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের  উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনা গ্রাম থেকে অজ্ঞাতনামা দৃস্কৃতকারীরা অপহরন করে নিয়ে যায়। অবশ্যই কল্পনা চাকমার পরিবার ও তার সংগঠনের পক্ষ থেকে সেনা বাহিনীর লেফটেন্যান্ট ফেরদৌসকে দায়ী করেছিল। সরকার জনমতের চাপের মুখে একটি বিচার বিভাগীয় কমিটির গঠন করলেও রিপোর্ট আজও প্রকাশিত হয়নি। অবশেষে এক যুগেরও অধিক সময়ের পর ২০১০ সালের ২১ মে পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে পেশ করে। এতে মামলার বাদী ও অপহৃতার বড় ভাই কালিন্দী কুমার চাকমা না রাজি দাবি করে ঘটনার পুনঃতদন্তের জন্য আদালতের কাছে দাবি জানান। আদালত পুনতদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিলে ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। তবে আদালত সিআইডির দেয়া প্রতিবেদনটি যথাযথ হয়নি তা প্রত্যাখান করে জেলা পুলিশ সুপারকে মামলার অধিকতর তদন্তের করে প্রতিবেদন জমা দেয়ার নিদের্শ দেন।


বাদী পক্ষের আইনজীবির সূত্রে জানা গেছে, কল্পনা চাকমার অপহরন মামলার ২২তম শুনানির দিন বুধবার রাঙামাটিতে জেলা আদালতে ধার্য্য করা হয়েছে। এ পর্ষন্ত ৩৫ জন তদন্তকারী কর্মকর্তা এ মামলার তদন্ত করেছেন। যদিও ১৯ বছরে এ মামলার তদন্ত এখনও শেষ হয়নি।

 

সূত্র আরও জানায়, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিলের পর আদালত সিআইডির দেয়া প্রতিবেদনটি যথাযথ হয়নি তা প্রত্যাখান করে তৎকালীন পুলিশ সুপার আমেনা বেগমকে মামলার অধিকতর তদন্তের করে প্রতিবেদন জমা দেয়ার নিদের্শ দেন। এ পর্ষন্ত তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন জমা দেয়ার জন্য আদালতের কাছে মোট ২০ বার সময় চেয়েছেন।


এদিকে, বুধবার কল্পনা চাকমার অপহরনের সাথে জড়িতদের শাস্তি ও ন্যায় বিচারের দাবীতে পার্বত্য চট্টগ্রাম মহিলা সিমিতি  হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ