• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের মাঝে ভেটেনারি ঔষধ, টিকা বিতরণ ও মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2015   Wednesday

বুধবার প্রাণী সম্পদ বিভাগের সি,এল,ডব্লিউ ও ভি,এফ,এ দের মাঝে অত্যাবশ্যকীয় ভেটেনারি ঔষধ, টিকা বিতরণ ও মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-সিএইটিডিএফ-ইউএনডিপি-(এমডিজি) ফান্ডের অর্থায়নে জেলা প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।


জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ডাঃ মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও প্রাণী সম্পদ বিভাগের আহ্বায়ক রেমলিয়ানা পাংখোয়া, মূখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাকির হোসেন, জেলা পিগ ফার্মের সহকারী পরিচালক ডাঃ উত্তম কুমার দাশ, সিএইচটিডিএফ-ইউএনডিপি’র কর্মকর্তা এ,কে আজাদ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেনারী সার্জন দেবরাজ চাকমা। অনুষ্ঠান শেষে প্রদঅন অতিথি সি,এল,ডব্লিউ ও ভি,এফ,এ দের মাঝে অত্যাবশ্যকীয় ভেটেনারি ঔষধ, টিকা বিতরণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যানর বলেন, প্রাণীসম্পদের উন্নয়ন ও সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সকলে আন্তরিকতার সহিত কাজ করলে পাহাড়ের জনগনের পুষ্টি চাহিদা পূরণ, দারিদ্র দূরিকরণ ও আর্থিক উন্নয়নে প্রাণীসম্পদ বিভাগ একটি বিরাট ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, পাহাড়ে প্রাণীসম্পদের উন্নয়ন ঘটিয়ে জনগণের পুষ্টি ঘাটতি পূরণ ও প্রাণীজ আমিষ সরবরাহ বৃদ্ধি বাড়াতে এ বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের নিরলসভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জেলার প্রাণীজ আমিষের চাহিদা পূরণের জন্য দুধ, ডিম মাংসের উৎপাদন বৃদ্ধি করতে হবে।


তিনি প্রাণীসম্পদের উন্নয়নে কর্মকর্তারা যেসব প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা প্রত্যান্ত অঞ্চলের গৃহ পালিত পশুপাখি ও মৎস্য সম্পদের উন্নত জাত উৎপাদনে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধু প্রশিক্ষণ গ্রহণ করলে হবেনা সেটা যথাযথ কাজে লাগাতে হবে তা না হলে দক্ষতা দিন দিন লোপ পাবে।


তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কণ্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। সকলের প্রচেষ্টায় দেশের ১৬কোটি মানুষের খাদ্য চাহিদা পুরণ করে বাইরের দেশেও খাদ্য রপ্তানি করছে। যা আগের কোন সরকার পারেনি। তিনি একটি সমৃদ্ধশালী দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান এবং পাশাপাশি প্রাণীসম্পদ উন্নয়নের জন্য জেলার প্রত্যান্ত অঞ্চলে ভেকসিন ও ঔষধ সংরক্ষণে ফ্রিজার করে রাখার জন্য সোলার ফ্রিজ ও ঔষধ প্রদানেরও আশ্বাস দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ