• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের আঞ্চলিক কর্মশালা উদ্বোধনে এমপি কুজেন্দ্র
সরকারের ভিশন ২০২১ রূপকল্পের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বেকারত্ব দূরীকরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2015   Tuesday
no

no

খাগড়াছড়ির নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, দেশনেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ রূপকল্পের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বেকারত্ব দূরীকরণ। দেশের শিক্ষিত যুবসমাজের বিরাট একটি অংশ চাকরী না পেয়ে বেকার হয়ে থাকছে। তাই সরকার বেকারত্বের হার হ্রাস করতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবসমাজকে প্রশিক্ষণ দিয়ে এবং সম্বলহীনদের ক্ষুদ্র ঋণ প্রদান করে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দিতে কাজ করছে।

 

মঙ্গলবার খাগড়াছড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়েআজিত “ক্ষুদ্র ঋণ এবং আত্বকর্মসংস্থান কর্মসূচি মূল্যায়ন, বাস্তবায়ন ও প্রশিক্ষণ” বিষয়ক দুই দিনের আঞ্চলিক কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

খাগড়ছড়িস্থ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মংশিপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম, খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার এবং যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালক মোঃ এরশাদ-উর-রশীদ। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর খাগড়াছড়ি জেলার উপ-পরিচালক শাহরিয়ার রেজা।

 

কর্মশালায় খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান,চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনী জেলার বিভিন্ন টেড্রের ১’শ ৮৪ জন যুব উন্নয়ন কর্মকতা অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ