• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    
 
ads

মহালছড়িতে পায়খানার গর্তে পড়ে তিন সহোদরের অকাল মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2015   Monday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনারটেক এলাকায় পায়খানার ট্যাংক থেকে এক ভাইকে উদ্ধার করতে গিয়ে একই পরিবারের তিন সহোদরের অকাল মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দৈনিক ভোরের কাগজে পত্রিকার মহালছড়ি উপজেলা প্রতিনিধি প্রদীপ শশী চাকমা ও তাঁর দুই ছোট ভাই হলেন হেভেন্টু চাকমা (৩৫) ও উভেন্টু চাকমা (৩২)।

 

সোমবার রাত সাড়ে ১১টার পায়খানার গ্যাসক্রিয়ায় আরও দুইজন অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় পুরো মহালছড়ি উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

 

প্রদীপ শশী চাকমার স্ত্রী উজ্জলা চাকমা জানান, সোমবার রাত পৌণে ১২টার দিকে ছোটভাই উভেন্টু চাকমা বাড়ি থেকে একটু দূরের পায়খানায় গিয়ে দূর্ঘটনাবশত: স্ল্যাব ভেঙে পড়ে যান। তার চিৎকার শুনে প্রদীপ শশী চাকমা ও হেভেন্ট চাকমা তাকে উদ্ধার করতে যান। কিন্তু উদ্ধার করতে গিয়ে তারাও পায়খানার গর্তে পড়ে গিয়ে তিন জনই অজ্ঞান হয়ে পড়েন।


প্রতিবেশী রত্ন চাকমা জানান, খবর পেয়ে গর্ত থেকে তিন ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

 

হাসপাতাল সূত্র জানায়, পায়খানার ট্যাংকে জমে থাকা গ্যাসের বিষক্রিয়াতেই তাঁদেও মৃত্যু হয়েছে ধারনা। এই ঘটনায় রিপন চাকমা (২০) বাবলুক চাকমা (২২) নামে আরও দুইজন অসুস্থ হয়ে মহালছড়ি হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার তানজিল ফরহাদ জানান, হাসপাতালে তিনজনকেই মৃত অবস্থায় আনা হয়। দীর্ঘদিনের জমে থাকা গ্যাসের ক্রিয়ায় তাদের মৃত্যু হয় বলে তিনি জানান। হাসপাতালে চিকিৎসাধীন রিপন চাকমা (২০) বাবলুক চাকমার (২২) অবস্থা উন্নতির দিকে বলেও ওই চিকিৎসক জানান।

 

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেমায়ুন কবীর জানান, তিন ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ