• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

সাজেকের ডায়রিয়া আক্রান্তদের ঔষধ ও অর্থ সহায়তা দিয়েছে ত্রিপুরা কল্যাণ সংসদ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2015   Sunday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের দূর্গম শিয়ালদাই ও চাইল্যাতলী গ্রামের ডায়রিয়া আক্রান্তদের মাঝে ঔষধ ও আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ।

 

শনিবার বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে একটি প্রতিনিধি সাজেকের শিয়ালদাই ও চাইল্যাতলীসহ কয়েকটি   গ্রামে ডায়রিয়া আক্রান্ত রোগীদের খোঁজ-খবর নেন। এসময় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬  জনের পরিবারকে ৩ হাজার টাকা এবং রোগী পরিবহন এবং মাচালং স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের নগদ অর্থ সহায়তা ও প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করেন।

 

এসময় সংগঠনের সাবেক সাধারন সম্পাদক সুশীল জীবন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক হরিপদ্ম ত্রিপুরা ও নির্বাহী সদস্য অপূর্ব ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

প্রতিনিধি দলের প্রধান জানান, ভৌগলিকভাবে দূর্গম এসব এলাকার মানুষ অত্যন্ত দরিদ্র ও মৌলিক অধিকার বঞ্চিত। তাঁদের অধিকাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তাই সরকারীভাবে জরুরী ভিত্তিতে অধিকতর স্বাস্থ্যবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবীও জানান তিনি।

 

এদিকে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম ও ত্রিপুরাদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ডায়রিয়া কবলিত মানুষদের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

 

উল্লেখ্য, গত বুধবার ও বৃহস্পতিবার শিয়ালদাই গ্রামের ভাতরায় ত্রিপুরা ও ভদ্ররায় ত্রিপুরা এবং চাইল্যাতলী গ্রামের কুশিলা ত্রিপুরা, পতিনী ত্রিপুরা ও দাই কুমার ত্রিপুরা  ডায়রিায়া আক্রান্ত হয়ে মারা যান।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ