• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আর্থিক সহায়তা ও ঔষধ বিতরণ
সাজেকে ডায়রিয়া আক্রান্ত এলাকা পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2015   Friday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ডায়রিয়া আক্রান্ত এলাকা শুক্রবার পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। এসময় তিনি ডায়রিয়া আক্রান্তদের খোঁজ খবর নেন ও আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দেন। 

 

উল্লেখ্য, তীব্র গরম ও বিশুদ্ধ পানির অভাবে বুধবার বিকাল থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৩টি গ্রামে বুধবার বিকাল থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬জন মারা যান এবং শতাধিক নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হন। এতে চাইল্ল্যাতলীর কুশিলা ত্রিপুরা, স্বামী-বংকিম ত্রিপুরা, পতিনী ত্রিপুরা, স্বামী- দাই কুমার ত্রিপুরা, দাই কুমার ত্রিপুরা, পিতা-সান্তুু কুমার ত্রিপুরা, শিলছড়ির গরেন ত্রিপুরা, পিতা- আনন্দ মোহন ত্রিপুরা ও শিয়ালদহের বাতো ত্রিপুরা ও ভদ্রা ত্রিপুরা মারা যান।


জানা গেছে, সাজেক ইউনিয়নের ৩টি গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত এলাকায় শুক্রবার পরিদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ পরিবারকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার, মাচালং অস্থায়ী কমিউনিটি ক্লিনিকে আক্রান্ত রোগীদের ১০হাজার ও ত্রিপুরা কল্যাণ ছাত্রাবাস সেবা আশ্রমে ৩ হাজার টাকার আর্থিক সহায়তা বিনামূল্যে ঔষুধ, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছন। এছাড়া চেয়ারম্যান দূর্গম শিয়ালদহ গ্রামে আক্রান্ত রোগীদের জন্য পৌঁছে দিতে ঔষুধ ও শুকনো খাবার সাজেক বিজিবি কর্মকর্তাদের হাতে তুলে দেন। রাঙামাটি রেড ক্রিসেন্ট জেলা ইউনিট ঔষুধ, শুকনো খাবর ও রাঙ্গামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেনের পক্ষ থেকে মৃত ৬ পরিবাদের ৩ হাজার টাকা করে ১৮ হাজার টাকা প্রদান করা হয়।


এসময় পরিষদচেয়ারম্যান সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিে পরিষদ সদস্য সান্তনা চাকমা, স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এম বখতেয়ার, রাঙামাটি রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন, আবু শাহাদাৎ মোঃ সায়েম, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুরেশ ত্রিপুরা, সহ-সভাপতি অশোক ত্রিপুরা, সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখায়াত হোসেন রুবেল উপস্থিত ছিলেন।


ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের নগদ অর্থ ও বিনামূল্য ঔষধ বিতরনকালে চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলাধীন প্রত্যন্ত সাজেক ইউনিয়নে ডায়রিয়া দূর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দানের আশ্বাসসহ মেডিকেল টিম গুলোকে চিকিৎসা সেবা নিশ্চত করনের নির্দেশ দেন। ।
ডায়রিয়া আক্রান্ত হয়ে মৃত ৬জনের আত্বার প্রতি শান্তি কামনাসহ তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পরিষদ চেয়ারম্যান বলেন,আর একটি রোগীও যেন বিনাচিকিৎসায় মারা না যায়। তিনি বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় থাকা ডায়রিয়া প্রাদুর্ভাবে আক্রান্ত সকল রোগীদের সম্ভাব্য একই স্থানে চিকিৎসা দানের ব্যাবস্থাসহ দ্রত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।


তিনি দুর্গম শিয়ালদাইলুই ও চাইল্যাতলী এলাকায় যোগাযোগ দূরাবস্থার জন্য সরজমিনে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং ৩৯বিজিবি’র রুইলুই পাড়া সাজেক বিজিবি ক্যাম্পে গিয়ে ক্যাম্প কমান্ডার’র হাতে শিয়ালদাই ও চাইল্যাতলী এলাকার ডায়রিয়া দূর্যোগে আক্রান্ত রোগীদের জন্য বেশ কিছু ঔষধপত্র তুলে দেন। তিনি শিয়ালদাই ও চাইল্যাতলী এলাকায় আক্রান্ত রোগিদের পাশে দাড়িঁয়ে চিকিৎসা সেবা দান ও ঔষধসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদানের জন্য বাগাইহাট জোন ও ৩৯বিজিবি’র ভূয়াশী প্রশংসা করেন এবং বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম ক্ষতিগ্রস্থ এলাকায় চিকিৎসা সেবা অব্যাহত রাখায় সন্তোষ প্রকাশ করেন।


এদিকে রাঙামাটি স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার প্রতীক সেনের নেতৃত্বে ৪জনের একটি মেডিকেল টিম সাজেকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন বলে জানাগেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ