• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

মাটিরাঙ্গায় কাঁঠাল পারাকে কেন্দ্র করে দু’পরিবারের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৫

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2015   Tuesday

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায়  কাঁঠাল পারাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঢাকাইয়াপাড়া এলাকায় ঘটনা ঘটেছে।

 

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার বেলা তিনটার দিকে মো: এরশাদ আলী মো: খোরশেদ আলম এর দাবিকৃত বাগানে কাঁঠাল বিক্রির উদ্দেশ্যে কাটতে গেলে খোরশেদ আলম ও তার পরিবারের লোকজন বাধা প্রদান করে। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দা-বটি ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়।  আহতরা হলেন মৃত: ইদ্রিস আলীর ছেলে মো: এরশাদ আলী (৫০), মো: এরশাদ আলীর স্ত্রী জয়বুনের নেছা (৪০), ও অপর পক্ষের মো: আবদুল ওহাব‘র ছেলে মো: শাহ আলম (৪৭), মো: আবদুল ওহাব‘র ছেলে মো: খোরশেদ আলম (৪০) ও মো: খোরশেদ আলমের স্ত্রী মোছলেমা বেগম (৩৫)। স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মো: শাহ আলম-কে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: পরাগ দে জানিয়েছেন।

 

খবর পেয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ বেপারী‘র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে এখনো কোন মামলা না হলেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রহমত উল্যাহ জানান, দীর্ঘ ছয় বছর ধরে পক্ষদ্বয়ের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। যা সাম্প্রতিক সময়ে আদালতের মাধ্যমে নিস্পত্তি হয়। কিন্তু তারা পূর্বের বিরোধের সূত্র ধরেই এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ