• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র‌্যালী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2015   Friday

রাঙামাটিতে শুক্রবার বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে সকালে রাঙামাটি রেড ক্রিসেন্ট জেলা ইউনিট কার্যালয়ে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পতাকা উত্তোলন শেষে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

 

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের কার্য্য নির্বাহী সদস্য, আজীবন সদস্য, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিক স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে শিল্পকলা একাডেমী সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের কার্যনির্বাহী সহ-সভাপতি ও পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্য ডা. গঙ্গাঁমানিক চাকমা, প্রাক্তন সাধারণ সম্পাদক আবু শাহাদাৎ মোঃ সায়েম, সদস্য ও রাণী দয়াময়ী স্কুলের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, সাংবাদিক মোঃ জসিম উদ্দীন ও শামীমারা বেগম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন  রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক এম বখতেয়ার।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, মানব সেবা নিয়ে রেড ক্রিসেন্ট যেভাবে কাজ করছে সে ধরনের সেবার মনোভাব সৃষ্টি করতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের  বেশী উদ্বুদ্ধ করতে হবে। কারণ তারা আগামী দিনের দেশের কর্ণধার। বিদ্যালয় থেকে তাদের পড়ালেখার পাশাপাশি মানব সেবায় নিয়োজিত করতে পারলে দেশে হানাহানি হবে না। দেশ অনেক দূরে এগিয়ে যাবে।

 

তিনি আরও বলেন, সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের দূর্যোগে বাংলাদেশ থেকে রেড ক্রিসেন্টের একটি দল আহত ও নিহতদের সেবা প্রদানে সেখানে নিয়োজিত রয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি সুনামের বিষয়। এ ধরনের সকল দূর্যোগপূর্ন পরিস্থিতি মেকাবেলা করতে তিনি রেড ক্রিসেন্টের পাশাপাশি সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান। তিনি প্রতিটি উপজেলায় রেড ক্রিসেন্টের কমিটি গঠনের মাধ্যমে মানব সেবার মনোভাব গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ