• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে সেনাবাহিনীর জিপ খাদে: চালকসহ আহত ৯

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 May 2015   Thursday

বান্দরবানের থানছি-আলীকদম অভ্যন্তরিন সড়কের সেনাবাহিনীর জীপ খাদে পড়ে চালক’সহ ৯ জন আহত হয়েছে। খবর পেয়ে আহত সেনাসদস্যদের উদ্ধার করে হেলিকপ্টারযোগে দ্রুত ঢাকা, চট্টগ্রাম সম্মলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরো দিকে থানছি উপজেলায় প্রায় পচিশ ফুট উচ্চতায় দেশের সবচেয়ে উচু সড়কের ২৮ কিলোমিটার নামকস্থানে এলাকায় এ ঘটনা ঘটেছে।


জানা যায়, থানছি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার সড়কের ডিম পাহাড়ের কাছে সেনাবাহিনীর স্কট পাটির একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে জিপের চালকসহ ৯জন গুরুতর আহন হন। আহতদের মধ্যে ৬জনকে বিশেষ হেলিকপ্টারযোগে ঢাকায় এবং অপর ২জনকে চট্টগ্রাম সম্মিলিত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অপর একজনকে বান্দরবান সামরিক হাতপাতালে(এমডিএস) ভর্তি করা হয়েছে। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর আহত ৬জনের নাম হচ্ছে, করপোরাল কামারুজ্জামান, সৈনিক মোখলেস সৈনিক রাজু, সৈনিক চঞ্চল, সৈনিক আক্তার ও ল্যান্স করপোরাল মুজাহিদ। চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়া ২জন হচ্ছেন, ল্যান্স করপোরাল মুহাম্মদ করিম ও সৈনিক হারুন। বান্দরবান সামরিক হাসতাপালে ভর্তি হয়েছেন সাজের্ন্ট ইব্রাহিম।


প্রসঙ্গত: চলতি মাসের যে কোনোদিন সেনাবাহিনীর প্রকৌশল শাখা নির্মিত একশ ২০ কোটি টাকা ব্যয়ে ৩৩ কিলোমিটারের দেশের সবচেয়ে উচু সড়কপথের আনুষ্ঠানিক উদ্ধোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তারই ধারাবাহিকতায় নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে বৃহস্পতিবার সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া সড়কটি পরিদর্শণের যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ