• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে বিটিভি কাজ করে যাচ্ছে-মহাপরিচালক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2015   Wednesday

বাংলাদেশ টেলিভিশনের মহা পরিচালক মোঃ আব্দুল মান্নান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে বাংলাদেশ টেলিভিশন কাজ করে যাচ্ছে। আগামী ১ জুলাই  থেকে বাংলাদেশ টেলিভিশন ৬ ঘন্টার  অনুষ্ঠান সম্প্রচার করতে যাচ্ছে। এর ফলে এখানকার ক্ষুদ্র নৃ জনগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকান্ড সমূহ আরো বেশী করে প্রচার করা সম্ভব হবে।

 

মঙ্গলবার সন্ধ্যায়  রাঙামাটি সার্কিট  হাউজে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলাপ কালে তিনি একথা বলেন।

 

জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বাংলাদেশ টেলিভিশন , রাঙামাটির উপকেন্দ্রের রক্ষন প্রকৌশলী হেলাল লুল আহমেদ, জেলা সংবাদ প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।

 

মহাপরিচালক  আরো বলেন বাংলাদেশ টেলিভিশন  রাস্ট্রীয় গণমাধ্যম হিসেবে দেশের উন্নয়নসহ ইতিবাচক সংবাদ এবং  অনুষ্ঠান প্রচার করে আসছে। স্বাস্থ্য, চিকিৎসা, নারীর ক্ষমতায়ন বিষয়ের পাশাপাশি দেশে জঙ্গীবাদের বিরুদ্ধে সাধারন জনগনকে  সচেতন করার কাজ করে যাচ্ছে। দেশের  জনগনের কাছে  বাংলাদেশ টেলিভিশন  এর  দায়বদ্ধতা আছে বিধায় শুধুমাত্র বানিজ্যিক উদ্দেশ্যে বিটিভি চলতে পারে না।

 

এর আগে তিনি বাংলাদেশ টেলিভিশন এর রাঙামাটি   উপকেন্দ্র পরিদর্শন করেন । এ সময় তিনি পার্বত্য জেলার প্রত্যন্ত এলাকা সমূহে বিটির টেলস্টিরিয়াল  সম্প্রচার যাতে দর্শক দেখতে পারে সে লক্ষ্যে  তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ