• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বরকলে ছোট হরিণা জোনের উদ্যোগে সহায়তা প্রদান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2025   Wednesday

বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত সুরক্ষার দাযয়িত্ব পালনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকার সাধারণ জনগনের সহায়তায় সর্বদা তৎপর। এ প্রেক্ষিতে নিয়মিতভাবে হরিণা জোন বিজিবি অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সকল অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের সমস্যা সমাধানে চেষ্টা করে থাকে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ভূষণছড়া এবং ব্যাটালিয়নে সদররে অসহায় ও সুবিধাবঞ্চিত ধর্মীয় প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সমগ্রী ও অনুদান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ভূষণছড়া এলাকার ভূষণছড়া বাইতুত্বতুর আহলে হাদীস জামে মসজিদ মেরামতের জন্য ১৫ বস্তা সিমেন্ট, ফারুকী-ই-আযম (রাঃ) দাখিল মাদ্রাসায় আর্থিক অনুদান, ফারুকী-ই-আযম (রাঃ) হেফজখানা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ, দারুল উলুম নূরানী তা`লীমুল কুরআন একাডেমীতে আর্থিক অনুদান, দরিদ্র পরিবারের জন্য ০২টি সেলাই মেশিন (স্ট্যান্ডসহ), স্থানীয় ক্ষতিগ্রস্থ বসতবাড়ি মেরামতের জন্য ঢেউটিন এবং দরিদ্র ও অসহায় পরিবারের উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও ছোটহরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৩৩টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এছাড়া গত বুধবার ভূষণছড়া এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায়  জোন কমান্ডার, ছোট হরিণা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী। এতে মতবিনিময় সভায় ভূষণছড়া এলাকার সার্বিক পরিস্থিতি উন্নয়ন কল্পে ভূষণছড়া বাজার সংলগ্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, বাজার কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এলাকার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং নিরসন কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা নিয়ে আলোচনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ