• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যদের মাঝে দপ্তর বন্টন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2015   Thursday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদের চেয়ারম্যান ও ১৩ জন সদস্যের দায়িত্বভার গ্রহনের ৩৩ দিন পর সদস্যদের মাঝে পরিষদের হস্তান্তরিত বিভাগ সমূহের দায়িত্ব বন্টন করা হয়েছে । 

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯(১৯৮৯ সনের ২০নং আইন) এবং এর সংশোধনী এর ২৭ ধারার বিধান মোতাবেক গত ২৮ এপ্রিল এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে হস্তান্তরিত বিভাগসমূহের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার্থে পরিষদ সদস্যদের আহবায়ক-এর দায়িত্ব  প্রদান করা হয়েছে বলে পরিষদ সূত্র নিশ্চিত করেছে ।

 

দায়িত্ব প্রাপ্ত সদস্যদের  বিভাগগুলো হল মোঃ জাহেদুল আলম  পেয়েছেন স্বাস্থ্য বিভাগ ও প্রকৌশল অধিদপ্তর, মোঃ আব্দুল জব্বার পরিবার বিভাগ, নির্মলেন্দু চৌধুরী বাজার ফাউন্ড সংস্থা ও হার্টিকালচার বিভাগ (পার্কসহ), এ্যাডভোকেট আশুতোষ চাকমা কৃষি সম্প্রসারণ বিভাগ, সতীশ চাকমা সমাজ-সেবা বিভাগ ও সরকারী শিশু সদন, জুয়েল চাকমা  ক্রীড়া বিভাগ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, মংক্যচিং চৌধুরী প্রাথমিক শিক্ষা বিভাগ, রেম্রাচাই চৌধুরী মাধ্যমিক শিক্ষা বিভাগ ও জেলা সরকারি পাবলিক লাইব্রেরী, মংসুইপ্রু চৌধুরী  যুব উন্নয়ন ও পরিষদের প্রকৌশল বিভাগের দরপত্র কমিটি, খোকনেশ্বর ত্রিপুরা- জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, খগেশ্বর ত্রিপুরা প্রাণিসম্পদ বিভাগ, শতরূপা চাকমা মৎস্য বিভাগ ও রামগড় হ্যাচারী, নিগার সুলতানা স্থানীয় পর্যটন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন(বিএনডিসি) ।

 

এছাড়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রনবিক্রম ত্রিপুরা গত ৭ এপ্রিল  সেচ্ছায় সদস্য পদ থেকে অব্যাহতির চেয়ে প্রধানমন্ত্রী বরাবর আবেদনপত্র জমা দেওয়ার ফলে সৃষ্ট সদস্য’র শুন্যপদ নতুন সদস্য যোগদান না করা পর্যন্ত খনেশ্বর ত্রিপুরা দায়িত্ব পালন করবেন ক্ষুদ্র ও কুটির শিল্প একাডেমী ও তুলা উন্নয়ন বোর্ড ।

 

এদিকে, বন্টনকৃত দপ্তর সমূহের দায়িত্বপ্রাপ্ত  পরিষদের সদস্যদের নিকট খাগড়াছড়ি জেলাবাসী সুষ্ঠুভাবে স্ব-স্ব দায়িত্ব পালনে প্রত্যাশা পূরণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ