• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

রাঙামাটিতে বাজার ফান্ডভূক্ত ভূমি ঋণ জটিলতা নিয়ে মতবিনিময়

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2024   Saturday

রাঙামাটিতে বাজার ফান্ডভূক্ত ভূমির ঋণ জটিলতা নিয়ে শনিবার চেম্বারের মতবিনিময় সভা অনিুষ্ঠিত হয়েছে। 
 
রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভা কক্ষে  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল অদুদ।  এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক হাজি কামাল উদ্দিন, নেছার আহমেদ, মনসুর ওবায়দুল্লাহ, হারুনুর রশিদ মাতব্বর, জহির উদ্দিন, মনিরুজ্জামান মহসিন রানা, মইনুদ্দিন সেলিম, শফিকুল ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন রুবেল, কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি রবিউল আলম রবি, জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার মুন্না, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু, তবলছড়ি বাজার চৌধুরী আব্দুল গফুর, আপার রাঙ্গামাটি বাজার চৌধুরী মোঃ মোস্তফা কামাল উদ্দিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুন্নবী, ছিন্নমূল ভূমিহীন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইউনুস, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ বড়ুয়া, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ হারুন, আব্দুল জলিল মাস্টার ও রাঙামাটি চেম্বারের সচিব শাব্বির আহমদসহ বাজার ফান্ড এলাকায় বসবাসকারী গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 
 
সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা জানান বাজার ফান্ডের ভূমি নিবন্ধন ও বন্ধকীতে সৃষ্ট জটিলতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা, ফলে রাঙামাটির ব্যবসা বানিজ্যে স্থবিরতা দেখা দিচ্ছে। উপস্থিত সকলেই এই সমস্যা থেকে উত্তরণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানান।
 
 সভায় বাজার ফান্ড ভূমি নিবন্ধন ও বন্ধকীতে যে জটিলতা সৃষ্টি হয়েছে সে বিষয়ে সমাধানকল্পে উপস্থিত সকলে মতামত প্রদান করেন। পাশাপািশি  বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, বাজার ফান্ড প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে আলোচনা করা হবে। প্রয়োজনে নিয়মতান্ত্রিক বিভিন্ন আন্দোলন স্মারকলিপি পেশ, মানববন্ধনসহ তিন জেলার সাথে সমন্বয় করে বৃহৎ আন্দলনের কর্মসূচি ঘোষণার মতামত দেন।  এ বিষয়ে উর্ধ্বতন কর্তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখারও পরামর্শা দেন। 
 
এতে সকলের আলোচনা ও পরামর্শের ভিত্তিতে আগামীতে কর্মসূচি নির্ধারণের জন্য সভায় ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন-আহবায়ক মোঃ আব্দুল ওয়াদুদ, সদস্য মোঃ হারুনুর রশিদ মাতব্বর, মোঃ মাইনুদ্দিন সেলিম, বাজার চৌধুরী মোঃ আব্দুল গফুর, হাজী মোহাম্মদ ইউনুস, মোঃ জহির উদ্দিন চৌধুরী, বাজার চৌধুরী মোঃ মোস্তফা কামাল উদ্দিন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
 
 
 
 
 
 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ