• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

ইউপিডিএফের চার নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2024   Sunday

খাগড়াছড়ি পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)  এর চার নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে  রোববার রাঙামাটিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত চার সংগঠন।

 

কুতুকছড়ি মধ্যমপাড়া ধর্ম ঘর মাঠ প্রাঙ্গনে আয়োজিত সভায়  সভাপতিত্ব করেন ইউপিডিএফ রাঙামাটি সদর উপজেলা সংগঠক বিবেক চাকমা।  পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক তনুময় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের  জেলা শাখার সভাপতি রিমি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম  জেলা শাখার সাধারণ সম্পাদক থুইনুমং মারমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি রিপন আলো চাকমা ও পার্বত্য নারী সংঘের  জেলা কমিটির সহ সভাপতি পিংকি চাকমা।  সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমাও উপস্থিত ছিলেন।

 

এর আগে একটি বিক্ষোভ মিছিলকুতুকছড়ি বাজার থেকে বের করে রাঙামাটি - খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিন করে পরে কুতুকছড়ি মধ্যমপাড়া ধর্ম ঘর মাঠ প্রাঙ্গনে  সমাবেশ  করা হয়।

 

সমাবেশে বক্তরা পানছড়িতে খুনের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া গুম-খুনের যদি বিচার হতো তাহলে এমন ঘটনা ঘটতো না। বিপুল,সুনীল, লিটন, রুহিনদের হত্যার ৪১ দিন পার হয়ে গেলেও তাদেরকে প্রশাসন এখনো গ্রেফতার করতে পারে নাই। যদি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ার করেন বক্তারা। 

--প্রেস বিজ্ঞপ্তি

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ