• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

খাগড়াছড়িতে পার্বত্য আইনসমূহের সুষমকরণ শীর্ষক কর্মশালা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Apr 2015   Sunday

খাগড়াছড়িতে “পার্বত্য আইনসমূহের সুষমকরণ শীর্ষক কর্মশালায় বক্তারা বলেছেন, বর্তমানে তিন পার্বত্য জেলায় তিন ধরণের আইন কার্যকর রয়েছে। যেমন প্রথম ধরনের আইন হলো, ১৯৮৯ পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৯৮ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত কর্মবন্টন। দ্বিতীয় ধরনের আইন হলো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রণীত বিশেষ ধরনের আইন ও ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি। তৃতীয় ধরনের আইন হলো,জাতীয় পর্যায়ের আইন বা সাধারন আইন।

 

বক্তারা বলেন, এসব বিদ্যমান আইনের সুসমন্বয়ের অভাবে এখানকার প্রশাসনিক কার্যক্রমে যেমন সমন্বয়হীনতা ও স্থবিরতা সৃষ্টি হয়, তেমনি সাধারণ জনগণও সহজে আইনের সুফল পাননা। তাই এসব আইনের একীভুত গতিধারা প্রণয়ন সময়ের দাবী।

 

রোববার শহরের একটি কমিউনিটি সেন্টারে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর সহায়তায় “পার্বত্য আইনসমূহের  সুষমকরণ” শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব অভিমত তুলে ধরেন।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন,পার্বত্য চট্টগ্রাম আভ্যন্তরীন উদ্ধাস্তুু চিহিৃতকরণ ও পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।

 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন, স্থানীয় সরকার পর্যায়ে জাতীয় সরকারের উপদেষ্টা ফিরোজ মিয়া।কর্মশালায় সাবেক যুগ্ম-সচিব উক্যজেন মারমা, শিক্ষাবিদ ড.সুধীন কুমার চাকমা, শরণার্থী টাস্কফোর্সে প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদারসহ  জেলা পর্যায়ের সরকারী-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।

 

মূল প্রবন্ধে ফিরোজ মিয়া বলেন, প্যানেল আলোচকদের পরামর্শে জেলা পর্যায়ের সকল কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগিদের নিয়ে পার্বত্য আইনের সুষমকরণ বিষয়সমূহ নিয়ে আলোচনা করা ও সবার মতামতের ভিত্তিতে পার্বত্য আইনের সুষমকরণ সংক্রান্ত বিষয়াদি বাস্তবায়নের লক্ষে একটি পথ নকশা ও বা রোডম্যাপ তৈরী করা।

 

তিনি জানান,পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আইনসমূহের সুষমকরণের খসড়া পথ-নকশা বা পরিকল্পনা চলতি বছরের মাঝামাঝি সময়ে উপস্থাপন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ